ভাঙা তরি লইয়া রে
ভব নদী বাইয়া রে
ছিঁড়া বাদাম উজান হাওয়া
কেমনে দিতাম পাড়ি রে।।এ ভবের বাজারে আইলাম
করিতে বেপার রে
শেষ বাজারে দোকান খুলে
হইয়াছি লুজার রে
সঙ্গের সাথী ছিল যারা
সব গেল ছাড়িয়া রে
কার বা আশে রইলাম বসে
বেলা গেল ফুরাইয়া রে।।দক্ষিণা বাতাসে
নদীর উঠেছে লহর রে
নিয়াশে পড়িল মারা
কত সদাগর রে
কূল নাই কিনারা নাই
নাই সে গাঙের তলা রে
সঙ্গী নাই মোর
নদীর পারে কান্দি সন্ধ্যাবেলা রে।।মুর্শিদ নামের সারি গাইয়া
ভাটির বাঁকে বাইয়া রে
মনে লয় ধরিলাম পাড়ি
নামের পাল উড়াইয়া রে
দুর্বিন শাহর নাই ভরসা
দয়াল মুর্শিদ বিনে রে
বিপদে বাঁচাইতে পারে
তারই নিজ গুণে রে।।
ভাঙা তরি লইয়া রে
- Sub Title: ভব নদী বাইয়া রে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 181
বাউল গান এর নতুন প্রবন্ধ
কে দিল জ্বালাইয়া বলো
- Sub Title: কে দিল জ্বালাইয়া বলো কার নিঠুর মন
রাই জাগো গো
- Sub Title: জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই
শ্যামের বাঁশি মন উদাসী কি মধুর বাজিল কানে
- Sub Title: প্ৰাণসই বাজল বাঁশি গহিন কাননে
আরে উজান গাঙ্গের নাইয়া
- Sub Title: (মাঝি ভাই) পুরাণ মাঝি করে রাজি খারি লও চিনিয়া
চিঠি দিয়া শ্রীরাধিকায় পাঠাইছইন মোরে
- Sub Title: শোন শ্যাম গুণধাম নিতে রে তোমারে
কিমাশ্চৰ্য প্ৰাণসজনী দেখবে আয় ত্বরিতে
- Sub Title: এরোপ্লেন উড়িয়া আইল বিস্কুটেরি ক্লাবেতে
কামিনী সাপিনী জাতি
- Sub Title: জাইনে তার রীতিনীতি
এই রাতে
- Sub Title: একা পথে কি ব্যাথা সাথে নিয়ে
মাওলা তুইরে তুই
- Sub Title: আউয়াল আখেরে মাওলা তুইরে তুই
নদীর তরঙ্গ দেখে কেমনে পার হবে রে
- Sub Title: দিবানিশি কান্দি রে নদীর কূলে বইয়া
ভাণ্ডারের ভাণ্ডারী বাবা
- Sub Title: তোমার রহমতের ভাণ্ডার হতে আমায় কর দান
বাংলা
English