“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

  • Sub Title: ও নাগর ইক্কেবারে মানাইছেনা রে

ও নাগর, ও নাগর,
ও নাগর, ইক্কেবারে মানাইছেনা রে।
লাল পাহাড়ির দেশে যা,

রাঙা মাটির দেশে যা,
হিতাক তোকে মানাইছেনা রে,
ইক্কেবারে মানাইছেনা রে।
লাল পাহাড়ি দেশে যাবি
হাঁড়িয়া আর মাদল পাবি,
মেয়ে মরদের আদর পাবি রে
ও নাগর, ও নাগর,
ও নাগর, এক্কেবারে মানাইছেনা রে।
লাল পাহাড়ের দেশে যা,
রাঙা মাটির দেশে যা,
হিতাক তোকে মানাইছেনা রে,
এক্কেবারে মানাইছেনা রে।
নদীর ধারে শিমুলের ফুল,
নদীর ধারে শিমুলের ফুল
নানা পাখির বাসা রে
নানা পাখির বাসা।
সকালে ফুটিবে ফুল,
সকালে ফুটিবে ফুল
মনে ছিল আশা রে, এমন ছিলো আশা।
তুই ভালোবেসে গেলি চলে..
ভালোবেসে গেলি চলে,
কেমন বাপের ব্যাটা রে তুই,
কেমন বাপের ব্যাটা।
লাল পাহাড়ি দেশে যা,
রাঙ্গা মাটির দেশে যা,
ইতাক তোকে মানাইছেনা রে,
এক্কেবারে মানাইছেনা রে।
ভাদর মাসে ভাদু পূজা
ওরে ভাদর মাসে ভাদু পূজা, ভাদু পূজা।
ভাদর মাসে ভাদু পূজা
ভাদু গানের ঘটা রে, ভাদু গানের ঘটা।
ঐ কালো মেয়েটার মন মজেছে,
ঐ কালো মেয়েটার মন মজেছে,
গলায় দিবো মালা রে
তার গলায় দিবো মালা।
তুই মরবি তো মরে যা, ইক্কেবারে মরে যা
মরবি তো মরে যা, ইক্কেবারে মরে যা
হিতাক তোকে মানাইছেনা রে,
ও নাগর, ও নাগর,
ও নাগর, ইক্কেবারে মানাইছেনা রে।
লাল পাহাড়ির দেশে যা,
রাঙা মাটির দেশে যা,
হিতাক তোকে মানাইছেনা রে,
ইক্কেবারে মানাইছেনা রে..

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আয় বা’ নিলাজে কালা’ রে
আয় বা’ নিলাজে কালা’ রে

আয় বা’ নিলাজে কালা’ রে

  • Sub Title: কালা কোন্ ঘাটে ভরিতাম গঙ্গার জল
পতিত পাবন নাম শুনিয়া
পতিত পাবন নাম শুনিয়া

পতিত পাবন নাম শুনিয়া

  • Sub Title: দয়াল গুরু পার কর দীন হীন কাঙ্গালে
 ভুলব না ভুলব না বলি
ভুলব না ভুলব না বলি

ভুলব না ভুলব না বলি

  • Sub Title: কাজের বেলা ঠিক থাকে না

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন