“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কে যাও রে সোনার মদিনায়
কে যাও রে সোনার মদিনায়
  • Sub Title: কই বিনয় করিয়া কাঙাল জানিয়া

কে যাও রে সোনার মদিনায়
কই বিনয় করিয়া কাঙাল জানিয়া
নেও সঙ্গে করিয়া যদি মনে চায়।।

না নিলে আমারে বলি সকাতরে
আমার সালাম কইও নবিজির রওজায়
হাসন-হোসেন দুইজনে মা জহুরার চরণে
আরও কইও সালাম আলী মর্তুজায়।।

হজরত আবুবকর-ওসমান-ওমর
কইও সালাম মোর এ সবার পায়
ইয়ার আসহাব যত সালাম শত শত
একে একে জানাইও সবায়।।

কাসেমের চরণে জয়নাল আবেদিনে
জানাইও সালাম বিবি সখিনায়
আবদুল করিম কয় কত যে মনে হয়
প্রাণপাখি মোর উড়ে যেতে চায়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মদনমোহন রূপে
মদনমোহন রূপে

মদনমোহন রূপে

  • Sub Title: আমার মন করেছে চুরি গো
ফিরে গেছে সই এসে
ফিরে গেছে সই এসে

ফিরে গেছে সই এসে

  • Sub Title: অভিমানে ডাকিনি হেসে (নন্দকুমার)
আকাশে আজ কোন্‌ চরণের
আকাশে আজ কোন্‌ চরণের

আকাশে আজ কোন্‌ চরণের

  • Sub Title: বাতাসে আজ কোন্‌ পরশের লাগে হাওয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন