“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

প্ৰেম পবন লাগলো যাহার গায়
প্ৰেম পবন লাগলো যাহার গায়
  • Sub Title: কেবল বলে হায় রে হায় ধু

প্ৰেম পবন লাগলো যাহার গায় দিবানিশি সদায় খুশী
কেবল বলে হায় রে হায়।। ধু।।
প্ৰেম পবনে যাদের ধরে সদায় থাকে প্ৰেম বাজারে

রাসিক জনে চিনতে পারে অরসিক চিনা দায়৷
রসে রসে রসিক হইয়া অরসিকে তেয়াগিয়া
তবে পারো লইতে চিনিয়া রসিক চিনা বিষম দায়৷
রসিক জানে রসের ধর্ম অরসিকে নয় তা কর্ম
রসিক কুলে লইলে জন্ম অভাবে না স্বভাব যায়৷
জলের মাঝে মিশে না তেল কুল গাছে ধরে না বেল
খেজুর গাছে তাল ধরে না মরা বীজে অঙ্কুর না গজায়৷
গাধা কখনো হয় না ঘোড়া পিঠে দিলে হাজার কোড়া
বাচালের মুখ বন্ধ হয় না কথা বলতে না পারে বোবায়৷
ভাইবে রাধারমণ বলে মনের মত রসিক পাইলে
পড়ে থাকবো চারণ তলে যদি না ঠেলে রাঙ্গা পায়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

জানি জানি এসেছ এ পথে মনের ভুলে
জানি জানি এসেছ এ পথে মনের ভুলে

জানি জানি এসেছ এ পথে মনের ভুলে

  • Sub Title: তাই তোক তবে তাই হোক- এসো তুমি দিনু দ্বার খুলে
আমারে করগো উদ্ধার
আমারে করগো উদ্ধার

আমারে করগো উদ্ধার

  • Sub Title: কত পাপের ভরা লাইছি মাথে হইয়াছি দ্বিগুণ ভার
হারাইল মূল লাভের আশে
হারাইল মূল লাভের আশে

হারাইল মূল লাভের আশে

  • Sub Title: পরের ধনে হইয়া ধনী এসেছ এ অবনী মন রে
বৃথা জনম গেলোরে ভাই
বৃথা জনম গেলোরে ভাই

বৃথা জনম গেলোরে ভাই

  • Sub Title: হারিয়া বন্ধের নাম পড়িলাম জঞ্জালে ধু

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন