“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: দর্শন আশা দিয়ে প্রিয়ে বিচ্ছেদে জ্বালায়

বল অহে সখিগণ করি কি উপায়।
দর্শন আশা দিয়ে প্রিয়ে বিচ্ছেদে জ্বালায়।।

পুস্পশয্যা বিছায়ে, থাকি পন্থ তাকিয়ে।
এসব আশা দিয়ে ধনি, না এলো এথায়।।

পূর্ণিমা বসন্ত ঋত, তাতে কুকিলের গীত।
গুন গুন রবে অলি সবে কাননে বেড়ায়।।

চাতকিনী প্রিয় রবে দ্বিগুণ জ্বালা বাড়ায়ে তবে।
ভাবিনী মরিনু ভাবে হৈল একি দায়।।

সবে আপ্ত প্রিয়া সঙ্গে খেলা কত রস রঙ্গে।
অভাগীর প্রাণ প্রিয়া লুকিল কোথায়।।

বলয়ে মকবুল হীনে, ছল কৈরে মাওলা ধনে।
সঙ্গে থেকে তোমা নানা ঠমক দেখায়।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

আপন মন তোর কে আছে

  • Sub Title: ভাই তো আপনার নয়রে একই রক্তের কায়া
রাধারমণ দত্ত

গৌর বিচ্ছেদ প্রেমের এত জ্বালাগো

  • Sub Title: নিবাও গো জল চন্দন দিয়া
কবিয়াল রমেশ শীল

সবাই বলে আমি আমি

  • Sub Title: স্বরূপে নিরূপে আমি এক আমির ভাব দুই প্রকার
বিয়া করলাম ক্যান রে দাদা বিয়া করলাম ক্যান

বিয়া করলাম ক্যান রে দাদা বিয়া করলাম ক্যান

  • Sub Title: হলাম আমার ঘরের আমি মেম্বার পরের মাইয়া চেয়ারম্যান
রাধারমণ দত্ত

মানা করি রাই রঙ্গিনী আর যমুনায় যাইও না

  • Sub Title: কালো রূপ লাগিয়ে অঙ্গে হেমাঙ্গী রবে না ধু
বিবেক বিমল জ্যোতিঃ

বিবেক বিমল জ্যোতিঃ

  • Sub Title: জ্বেলেছিলে তুমি হৃদয় কুটীরে
মাইজভাণ্ডারী গান

কাষ্ঠের উপর চামড়া দিয়া

  • Sub Title: কে বানাইল ঢোল

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন