“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বলো নামের শেষে পদবিটা
  • Sub Title: যুক্তি নাই এই উপাধি এখন টানার

বলো নামের শেষে পদবিটা এই যুগে আর কী দরকার
যুক্তি নাই এই উপাধি এখন টানার
ছিলো প্রাচীনকালে প্রয়োজন খেতাব শুনে পেশা জানার।

হলো কীর্তন করে কীর্তনীয়া ঘর বানাইয়া ঘরামী
গাইন আর বাইন তারাই যারা গান বাজনায় ছিলো নামী
হলো মোড়ল থেকে মণ্ডল টাইটেল টিকা দিয়ে টিকাদার।

যুক্তি নাই এই পদবি এখন টানার।।

প্রচুর ভূমির মালিক যারা তারাইতো ভূঁইয়া-ভৌমিক
বৈরাগ্য থেকে বৈরাগী মল্লযোদ্ধারা মল্লিক
ছিলো কাঠের কাজে বাড়ৈ টাইটেল তালুক থেকে তালুকদার
যুক্তি নাই এই পদবি এখন টানার।।

বাদশাহের রাজস্ব হিসাব রাখতো যে সে মজুমদার
রাজস্ব আদায়কারীদের উপাধি ছিলো সরকার
পেলো পাইকের নেতা সর্দার টাইটেল ঢালী আখ্যা ঢাল যোদ্ধার।

যুক্তি নাই এই পদবি এখন টানার।।

শিবের গাজন গেয়ে বালা আনুগত্য থেকে দাস
রাজার বিশ্বাসী প্রজারা পেয়েছে টাইটেল বিশ্বাস
যারা শান্তিরক্ষক কর্মচারী তারাইতো ছিলো শিকদার।

যুক্তি নাই এই পদবি এখন টানার।।

ছিলো চৌধুরী আর রায় উপাধি যারা রাজা জমিদার
\’হাওলা\’ মানে তত্ত্বাবধান সেইসূত্রে হলো হালদার
যে আয়ুর্বেদীয় চিকিৎসক বৈদ্য টাইটেল ছিলো তার।

যুক্তি নাই এই পদবি এখন টানার।।

জাগে পদবিতে হীনতা আর কারও অহঙ্কার
তাই আইন করে এ পদবিকে তুলে দেওয়া খুব দরকার
নকুল কয় পাক্‌ যোগ্য সম্মান- গুণ যোগ্যতা যেটুক যার।

যুক্তি নাই এই পদবি এখন টানার।।

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

হাসন রাজা

আমি ধরতে না পারি গো তারে

  • Sub Title: কে যে সামাইল আমার ঘরে
দুর্বিন শাহ

কাজল বরণ পাখি

  • Sub Title: নিলে হরে আঁখি
দুর্বিন শাহ

কার পরানের পাখি তুমি রে

  • Sub Title: কার পিঞ্জিরে থাকো
কবিয়াল রমেশ শীল

ভাণ্ডারে ভাণ্ডারীর খেলা

  • Sub Title: আজব শানে খেলে আমার বাবা মাওলানায়
রাধারমণ দত্ত

ভোমর কইও গিয়া

  • Sub Title: শ্ৰীকৃষ্ণ বিচ্ছেদে রাধার অঙ্গ যায় জ্বলিয়া
দুর্বিন শাহ

হায়রে পাগল মনা

  • Sub Title: প্রেম জিনিস বাজারে বিকায় না
রাধারমণ দত্ত

যার লাগি হইলাম বৈরাগী ভেক ধরিয়া

  • Sub Title: হইলাম না তার অনুরাগী ধু
মিলিয়া সব সখীগণে
মিলিয়া সব সখীগণে

মিলিয়া সব সখীগণে

  • Sub Title: ভৈনালা করিতে আইলা রূপসীর সনে
রাধারমণ দত্ত

সই আমি বসে রৈলাম কার আশায়

  • Sub Title: কালার সনে পিরিত করি ঠেকলাম বিষম দায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন