“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কেন করিব জন্ম নিয়ন্ত্রণ
কেন করিব জন্ম নিয়ন্ত্রণ
  • Sub Title: কর্তার ইচ্ছা কর্ম চলে

কেন করিব জন্ম নিয়ন্ত্রণ
কর্তার ইচ্ছা কর্ম চলে
তার ইচ্ছায় জন্ম-মরণ।।

সৃষ্টি যাহার পালন তাহার
সবারে যোগাবে আহার
তার উপরে ক্ষমতা কার
কী করতে পারে কোনজন।।

আকাশ পাতাল বসুন্ধরা
চন্দ্রসূর্য গ্রহতারা
তার ইচ্ছায় সমস্ত গড়া
সে নিজেই জীবের জীবন।।

দুটি সন্তান জন্মের পরে
স্ত্রীকে যদি বন্ধ্যা করে
দুটি সন্তান যদি মরে
কে করতে পারবে পূরণ।।

শিক্ষা দীক্ষা খাওয়া পরার
জীবনের নিরাপত্তার
দায়িত্বে যে আছে আমার
চলব তার ইচ্ছা মতন।।

এই সৃষ্টি-জগৎ আসলে
নিয়তির বিধানে বলে
শুদ্ধ জ্ঞান বিবেকের বলে
ভেবে দেখো ওরে মন।।

বাউল আবদুল করিমে গায়
বিবেকহীন লোভ লালসায়
কত রঙ দেখালো আমায়
ভাবি তাহা অনুক্ষণ।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ওগো হৃদয়বনের শিকারী
ওগো হৃদয়বনের শিকারী

ওগো হৃদয়বনের শিকারী

  • Sub Title: মিছে তারে জালে ধরা যে তোমারি ভিখারি
শ্ৰীচরণে ভিক্ষা চাই
শ্ৰীচরণে ভিক্ষা চাই

শ্ৰীচরণে ভিক্ষা চাই

  • Sub Title: নয়ন তোল কথা বল গো রাধে জন্মের মতো দেখে যাই চি
সখি চল যাই অজধ্যাতে
সখি চল যাই অজধ্যাতে

সখি চল যাই অজধ্যাতে

  • Sub Title: রামসীতা যাইতা আজি নবীন গৃহেতে
আবার এসেছে আষাঢ়
আবার এসেছে আষাঢ়

আবার এসেছে আষাঢ়

  • Sub Title: আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন