হরেকৃষ্ণ নাম বিনে নিত্যধন নাই সংসারে।। ধু।।
মনরে জীবনযৌবন শ্ৰীপুত্ৰধন
অন্তিমকালে কেহ কারো সঙ্গে যাবে না রে।। চি।।বিধিভব আদিদেব গন্ধৰ্বাদি চরাচরে
মন রে শ্ৰীহরিপদ নিত্যসম্পদ
মুনি ঋষির আগমনিগম বেদ বিচারে।। ১।।
হরি শ্রবণ কীৰ্তন স্মরণ মনন নামে বিরাম দিওনা রে
হরিচিত্ত খনি পরশমণি নারদমুনি
দেখেছেন নাম উজ্জ্বল করে।। ২।।
নাম নিলে হয় প্রেমের উদয় ত্ৰিতাপজ্বালা যায় দূরে
হরিনামে রতি শুদ্ধভক্তি রাধারমণ কহে কাতরে।। ৩।।
হরেকৃষ্ণ নাম বিনে নিত্যধন নাই সংসারে
- Sub Title: মনরে জীবনযৌবন শ্ৰীপুত্ৰধন
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 163
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমায় উপায় বলো এগো সই
- Sub Title: এগো আমি ভাবি রাত্ৰিদিনে বন্ধু কোথায় রইলো
মন অসার সংসারে এসে
- Sub Title: মূল মালিক তার মাল কোঠাতে দেখনা একবার তালা খুলি
কামাই কৈলে জামাই পাইবায় ভালো গো সুন্দরী নাতিন
- Sub Title: কামাই কৈলে জামাই পাইবায় ভালো
হরি হরি বলে ডাকরে মন রসনা
- Sub Title: হরি নাম বিনা তোমার উপায় গতি দেখি না ধু-
শ্যামকালিয়া আইনে দেখা
- Sub Title: শুধু মুখের কথায় প্ৰেম করিলাম নয়নে না হল দেখা
ভক্তি সিন্ধু নীরে এবার গৌর বলে সাঁতার দিয়াছি
- Sub Title: এখন আমি কুল পাইলে যে বাঁচি চি
স্বর্গ ত্যাজে বন্ধু তব
- Sub Title: ধরণী গগনে তত্ত্বে ফিরেছি
কালরূপ হেরিয়া এমনি হইলাম গো সখী
- Sub Title: আগেতে না জানি
রুণজুন নুপুরে মাতে কি সাজ সাজে কুঁহিপাতে
- Sub Title: রুণজুন রুণজুন…
এবার হইল রে বন্ধু তোর মনে যা ছিল
- Sub Title: তোমার আমার যত কথা-সবই বৃথা হল ধু
মন কান্দে রে, দিল কান্দে রে
- Sub Title: কোথায় পাব তোমারে গো
আমি পাইয়া কুমতিসঙ্গ
- Sub Title: ও তারে করলে বারণ হয় না সারন
বাংলা
English