“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কেন মন মজিলে রে মিছা মায়ায়
কেন মন মজিলে রে মিছা মায়ায়
  • Sub Title: আসবে শমন বানবে যখন ঠেকবে তখন বিষম দায়

কেন মন মজিলে রে মিছা মায়ায়।
আসবে শমন বানবে যখন ঠেকবে তখন বিষম দায়।।

আসছ ভবে যাইতে হবে চিরদিন কি ভবে রবে
এ সব কি তোর সঙ্গে যাবে যা দেখতেছ এ ধরায়
সামনে তিমির-রাতি কে আছে তোর সঙ্গীসাথি
মামলার যেদিন উঠবে নথি হবে সেদিন নিরুপায়।।

ঘাটের তরী ঘাটে বান্ধা পাছে সার হইবে কান্দা
বেলা গেলে সন্ধ্যা হলে পাড়ি দেওয়া হবে দায়।
বেলা থাকতে নৌকা ছাড়ো ভাবের বৈঠা পাছায় ধরো
মাল্লা ছয়জন বাধ্য করো যাবে নৌকা কিনারায়।।

সুজন বেপারী যারা পাড়ি দিয়ে গেল তারা
কত জনের লাখের ভরা ডুবাইল মাঝ দরিয়ায়।
করিম কয় মনবেপারী সামনে অকূল পাড়ি
মুর্শিদ বিনে নাই কাণ্ডারি ভবপুরের পারঘাটায়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ওরে আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না
ওরে আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না

ওরে আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না

  • Sub Title: আমি রাই অপেক্ষায় বসে আছি হাতে নিয়ে মোহন বাঁশি রাই এলো না
 ও মন, দেখে শুনে ঘোর গেল না
ও মন, দেখে শুনে ঘোর গেল না

ও মন, দেখে শুনে ঘোর গেল না

  • Sub Title: কি করিতে কি করিলাম, দুগ্ধেতে মিশিল চোনা
তোরা সব জয়ধ্বনি কর
তোরা সব জয়ধ্বনি কর

তোরা সব জয়ধ্বনি কর

  • Sub Title: ঐ নূতনের কেতন ওড়ে কাল-বোশেখির ঝড়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন