শ্যাম যদি হইত পোষা পাখি, প্রাণসখি
শ্যাম যদি হইত পোষা পাখি।।রাখিয়া হৃদয় পিঞ্জরে, পুষিতাম যত্ন করে
এ জনমের মতো হইতাম সুখী।।
বন্ধু যদি হইত তরি, আমি তার হইয়া কাণ্ডারি
জলেতে করিতাম মাখামাখি।।নইলে সে হইত বসন, অঙ্গেতে করিয়া ধারণ
পোড়া অঙ্গ রাখিতাম ঢাকি।।বন্ধুয়া সিন্দুর হইলে, লাগাইয়া পোড়া কপালে
হাতে আয়না নিয়া তারে দেখি।।নইলে সে হইত কালি, কলমে লইতাম তুলি
কলিজা ছিঁড়িয়া নামটি লেখি।।হইত যদি সোনারূপা, বানাইয়া কৰ্ণচাঁপা
দুই কর্ণতে আদর করে রাখি।।দুর্বিন শাহ বলে কাতরে, জিজ্ঞাসিও পাইলে তারে
আমায় দেখলে কেন দেয় সে লুকি।।
শ্যাম যদি হইত পোষা পাখি, প্রাণসখি
- Sub Title: শ্যাম যদি হইত পোষা পাখি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 208
বাউল গান এর নতুন প্রবন্ধ
দেহ ছাড়ি প্রাণ গেলে রে
- Sub Title: আর কন দিন ফিরি আইস তো নয়
শ্যামরূপ হেরিয়া আমার প্রাণ কান্দেগো
- Sub Title: অয়গো গৃহে রইতে নারি ধৈর্য গো ধরিয়া চি
কে বাজাইয়া যায় গো সখী
- Sub Title: কে বাজাইয়া যা
দয়াল গুরু বিনে বন্ধু কেহ নাইরে সংসারে
- Sub Title: বিপদ ভঞ্জন মধুসূদন নামটি মূলাধার রে
বন্ধুর দেশের নাইয়া রে
- Sub Title: বন্ধুর দেশের নাইয়া
প্ৰাণ সখী গো- অন্তিমকালের উপায় দেখিনা
- Sub Title: বেপার করিতে আইলাম একে দ্বিগুণ দুনা
মনবাউল ও বাউল তোর মতি, তোর মতি
- Sub Title: লাঙ্গের সঙ্গে মন মজাইয়া হারাইলায় নিজ পতি
সুখের নিশি প্রভাত হলো উদয় দিনমণি
- Sub Title: জানি আজ কার বা কুঞ্জে রইল গুণমণি গো সখি
নামে অনুরাগ যার, সে জানিয়াছে সারাসার
- Sub Title: নামে রুচি জিতেন্দ্ৰিয় অপার হে বেপার ধু
এমন মধুর নামে রতি না জন্মিল রে
- Sub Title: নির্বলের বল বন্ধু কেবল হরি
শোষক তুমি হও হুঁশিয়ার চল এবার সাবধানে
- Sub Title: তুমি যে রক্তশোষক বিশ্বাসঘাতক তোমারে অনেকে চিনে
যে দিকে দেখিবা দেখ
- Sub Title: এদিকে ঐদিকে চৌদিকে তাঁহারি প্রেমেরি খেলা
বাংলা
English