“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কেবা শত্রু কেবা মিত্র
কেবা শত্রু কেবা মিত্র
  • Sub Title: বুঝে উঠা দায়

কেবা শত্রু কেবা মিত্র
বুঝে উঠা দায়
তাই তো দেশের অবনতি
সাধুর নিশান চোরের নায়।।

স্বার্থপর শত্ৰুদলে
দেশে দিছে আগুন জ্বেলে
উচিত কথা বলতে গেলে
তারা আবার চোখ রাঙায়।।

কেউ হইল কালোবাজারি
কেউ করতেছে মজুতদারি
কেউ করতেছে রিলিফ চুরি
যে যেভাবে সুযোগ পায়।।

শান্তি পেতে আশা করি
আসলে বিপাকে পড়ি
স্বার্থ নিয়ে মারামারি
শেষ হয় না তাদের বেলায়।।

গরিবের প্রশ্নই নাই
বাঁচি কি-বা মরিয়া যাই
আবদুল করিম বলে রে ভাই
সোনা বর্ষে সোনার গায়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমার প্রাণ ত বাঁচে না রে রসময়
আমার প্রাণ ত বাঁচে না রে রসময়

আমার প্রাণ ত বাঁচে না রে রসময়

  • Sub Title: ওরে দয়া নি রাখিবায় বন্ধু জীয়নে মরণে রে ধু
গোষ্ঠে চল হরি মুরালী
গোষ্ঠে চল হরি মুরালী

গোষ্ঠে চল হরি মুরালী

  • Sub Title: লয়ে গো ধন গোষ্ঠের কানন চল গোকুল বিহারী
পূর্ণ-অভিনন্দন
পূর্ণ-অভিনন্দন

পূর্ণ-অভিনন্দন

  • Sub Title: ভেদ করি পুন বন্ধ কারার অন্ধকারের পাষাণ-ফাঁদ!

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন