“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

জ্ঞান হইল নুরের আলো অজ্ঞানতা অন্ধকার
জ্ঞান হইল নুরের আলো অজ্ঞানতা অন্ধকার
  • Sub Title: জ্ঞান আলোকে আঁধার নাশে জ্ঞানের প্রদীপ আছে যার

জ্ঞান হইল নুরের আলো অজ্ঞানতা অন্ধকার
জ্ঞান আলোকে আঁধার নাশে জ্ঞানের প্রদীপ আছে যার।।

জ্ঞানে হইল মানুষ শ্রেষ্ঠ, হার মানিল ফেরেস্তায়
নত শিরে তাজিম করে পড়িয়া মানুষের পায়
সেই মানুষ এসে দুনিয়ায় বসাইল ভবের বাজার।।

জ্ঞানের আঁখি না খুলিলে ভালোমন্দ বোঝা যায় না
তত্ত্বজ্ঞান না হইলে নিজের খবর মিলে না
স্বরূপের দেখা পায় না, পায় না সে আল্লাহ্‌র দিদার।।

শুদ্ধ শান্ত হইতে পারলে হকিকতের নিশানি
ভাগ্যবলে যদি মিলে গায়েবে এলমে লুদুনি
যে মানে মুর্শিদের বাণী করিম কয় সৌভাগ্য তার।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

চল র মন সাধুর বাজারে

  • Sub Title: পাইবে শ্যাম বন্ধুরে ধু
রাধারমণ দত্ত

কি হেরিলাম গো নদিয়াপুরে

  • Sub Title: সোনার বরণ গউরচান দেখলে পরান বিদুরে
হাসন রাজা

কেন আইলায় না রে, রাধার কালা চান্দ

  • Sub Title: বাঁশিটি বাজাইয়া আমার লইয়া যাও পরাণ
দেখো সখি তোরা গো
দেখো সখি তোরা গো

দেখো সখি তোরা গো

  • Sub Title: কি আনন্দ শ্যামচান্দের ঘরে
রাধারমণ দত্ত

আমি নালিশ করি রাজ দরবারে

  • Sub Title: দেশের রাজা শ্ৰীচৈতন্য পতিত পাবন নামটি ধরে
রাধারমণ দত্ত

মানা করি রাই রঙ্গিনী আর যমুনায় যাইও না

  • Sub Title: কালো রূপ লাগিয়ে অঙ্গে হেমাঙ্গী রবে না ধু
মাইজভাণ্ডারী গান

বাবাজি মাওলানা মাওলাজির আয়না

  • Sub Title: বিন দরশনে বাঁচি না
মাইজভাণ্ডারী গান

বিচ্ছেদের অনলে সদায় অঙ্গ জ্বলে

  • Sub Title: তাপের তাপিনী, প্রেম সোহাগিনী বিলাপী কুহরি প্রিয়া আয় আয়রে
দুর্বিন শাহ

আমরা ভুলব না

  • Sub Title: বাংলাদেশের হত্যা নমুনা
মাইজভাণ্ডারী গান

পুণ্য রবি ভাগ্যাকাশে যাহার উদয়

  • Sub Title: আদ্য প্রীতি গুণে তারে করয়ে আশ্রয়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন