“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

গানের ভিতর প্রাণের কথা বলবার মনে চায়
গানের ভিতর প্রাণের কথা বলবার মনে চায়
  • Sub Title: এই দেশের গরিব কাঙাল হলো নিরুপায়

গানের ভিতর প্রাণের কথা বলবার মনে চায়
এই দেশের গরিব কাঙাল হলো নিরুপায়।।

গণতন্ত্র সমাজতন্ত্রের শুনলাম কত গান
ধর্মের নামে অধর্ম তাই ঘটল অকল্যাণ
কত কিছু শুনি
আসলে দিনে দিনে বাড়ে পেরেশানি
জীবন নিয়ে টানাটানি প্রাণে বাঁচা দায়।।

গরিব কৃষকের কথা কী আর বলি
মহাজনের ঋণ শোধিতে হয়ে যায় খালি
আছে নিদারুণ শোষণ
সুদ-ঘুষের কবলে পড়ে গরিবের মরণ
চলে যায় হাড়ভাঙা ধন মহাজনের গোলায়।।

গ্রামের বিপন্ন মানুষ দিনমজুর যারা
অগাধ বর্ষার দিনে কী করবে তারা
যদি না খেয়ে মরে
শাসক হইবে দায়ী নিজের বিচারে
শান্তিতে এই দেশের মানুষ বেচে থাকতে চায়।।

আবদুল করিম বলে আমার মন যাহা চায় গাই
আমি অতি মূঢ়মতি বিদ্যাবুদ্ধি নাই
আমি বাংলা মায়ের সন্তান
দেশকে ভালোবাসি বলে গাই স্বদেশী গান
শোষণহীন সমাজব্যবস্থা আমার মনে চায়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমার মন চোরা তুই হরি
আমার মন চোরা তুই হরি

আমার মন চোরা তুই হরি

  • Sub Title: কোন সন্ধানে কৈলায় রে বিশ্বাসের ঘরে চুরি
হরে কৃষ্ণ নাম জপ অবিরাম
হরে কৃষ্ণ নাম জপ অবিরাম

হরে কৃষ্ণ নাম জপ অবিরাম

  • Sub Title: নামে বিরাম দিও না হরিনামে বিরাম দিও না
পতিত পাবন নাম শুনিয়া
পতিত পাবন নাম শুনিয়া

পতিত পাবন নাম শুনিয়া

  • Sub Title: দয়াল গুরু পার কর দীন হীন কাঙ্গালে
কে যাবে শ্যাম দরশনে আয় গো সজনী
কে যাবে শ্যাম দরশনে আয় গো সজনী

কে যাবে শ্যাম দরশনে আয় গো সজনী

  • Sub Title: পুলিন বনে বংশীর ধ্বনি সজনী গো মনে অনুমানি চি
আর কি আমার আছে গো বাকি
আর কি আমার আছে গো বাকি

আর কি আমার আছে গো বাকি

  • Sub Title: চটকে প্ৰাণ আটকে রাইখে উড়িয়া গেছে প্ৰাণ পাখী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন