“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শাহ আব্দুল করিম
  • Sub Title: গরিবের বাঁচার সম্বল নাই ধনীরা স্বার্থের পূজারি

গরিব বাঁচবে কেমন করে কার কাছে তা জিজ্ঞেস করি
গরিবের বাঁচার সম্বল নাই ধনীরা স্বার্থের পূজারি।।

হাওরেতে জমি নাই অনেকের নাই ভিটে বাড়ি
দিনরাত মজুরি খেটে তবু অনাহারে মরি।।

কৃষক মজুরের সমস্যা বাড়ছে অতি তাড়াতাড়ি
অল্প জমির মালিক যারা তারা হবে দীন ভিখারি।।

ক্ষেত খামার কলকারখানায় হাড়ভাঙা পরিশ্রম করি
তার উপর জুলুম অত্যাচার মুখ খোলে না বলতে পারি।।

খরচ বিনা বিচার পাই না কোর্টে যদি মামলা করি
আইন আদালত গরিবের নয় মিছে এ ভরসা করি।।

ঔষধ ডাক্তার তাদের জন্য আছে যাদের টাকা কড়ি
তাদের জন্য মৌজুদ আছে হসপিটালের পালঙ্ক সিঁড়ি।।

আমাদের দেশ কি করে কই আমরা দেশে চাকরি করি
দেশের মালিক তারা কয়জন যারা করে সাহেবগিরি।।

কৃষিঋণ বলে যাহা ঋণ দেওয়া হয় সরকারি
গরিব কৃষক পায় না তাহা কে করবে এই খবরদারি।।

যেসব কাণ্ডকারখানা মুখ খুলে না বলতে পারি
দেশের মালিক হলো যারা আছে তাদের বাড়ি গাড়ি।।

তাদের প্রয়োজনে আছে স্কুল কলেজ কোর্ট কাঁচারি
তাদের হুকুমে চলে বন্দুক-কামান অস্ত্রধারী।।

শোষকের শাসন ব্যবস্থা যেখানে রয়েছে জারি
ভোটে মুক্তি আসিবে না শুঁটকির নায় বিড়াল ব্যাপারি।।

ভোট নিয়ে অধিকার পেয়ে গরিবের দেয় মাথার বাড়ি
ভোট নেওয়া নয় ধোকা দেওয়া কাজে বলি ভোট শিকারি।।

গরিব কাঙাল কৃষক মজুর এক যদি সব হতে পারি
বাউল আবদুল করিম বলে দুঃখের সাগর দিব পাড়ি।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

প্রেম লহরে ভাসাই মোরে

  • Sub Title: তিনি ধন, তিনি মন, তিনি আমার পিতা-মাতা
শঙ্করি শৈলেন্দ্র সুতে শশাঙ্ক শিখরাশ্চিতে

শঙ্করি শৈলেন্দ্র সুতে শশাঙ্ক শিখরাশ্চিতে

  • Sub Title: শঙ্করি শৈলেন্দ্র সুতে, শশাঙ্ক শিখরাশ্চিতে
রাধারমণ দত্ত

আসরে আইসহে গউর হরি

  • Sub Title: তুমি তন্ত্র তুমি মন্ত্ৰ তুমি হৃদয় বিদারী
রাধারমণ দত্ত

দয়াল শ্যামরে আমার তুমি দয়া না করিলে

  • Sub Title: পাপী তাপী জনে শ্যাম তুমি দয়া করো
দুর্বিন শাহ

অপরাধ ক্ষমো বন্ধু রে

  • Sub Title: আমার নিবেদন রাখো
সেথা, আমি কি গাহিব গান

সেথা, আমি কি গাহিব গান

  • Sub Title: যেথা গভীর ওঙ্কারে সাম-ঝঙ্কারে
রাধারমণ দত্ত

বন্ধু, তুইন বড়ো কঠিন

  • Sub Title: অন্তরে জাইনাছি বন্ধু- আমায় বাসো ভিন্
শাহ আব্দুল করিম

সখি তোরা প্রেম করিও না পিরিত ভালো না

  • Sub Title: পিরিত করছে যে জন জানে সে জন পিরিতের কী বেদনা
রাধারমণ দত্ত

প্ৰেম জ্বালা সহে না পরানে গো সখী

  • Sub Title: শ্যাম রসিক নাগর বিনে ধু
সখা, তোমারে পাইলে

সখা, তোমারে পাইলে

  • Sub Title: বৃথা ভোগ সুখে চিত রহে না রহে না
কবিয়াল রমেশ শীল

আমি মাওলার আশায় দিন কাটাই

  • Sub Title: মাওলা বিনে আমার উপায় নাই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন