“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: তাপের তাপিনী, প্রেম সোহাগিনী বিলাপী কুহরি প্রিয়া আয় আয়রে

বিচ্ছেদের অনলে সদায় অঙ্গ জ্বলে, বিনয় করিগো প্রিয়া আয় আয়রে,
তাপের তাপিনী, প্রেম সোহাগিনী বিলাপী কুহরি প্রিয়া আয় আয়রে।

একেলা ঘরেতে, আসিয়া স্বপ্নেতে, লুটিলা যৌবন ধন,
সেই অবধি মন, সদা উচাটন, উদাসী হইয়াছি প্রিয়া আয় আয়রে ।

কামের কামিনী হইয়া বৈরাগিনী, ত্যাগিলাম পুষ্পের খাট,
তুই বন্ধু বিহনে, হৃদের আসনে, বসাব কাহারে প্রিয়া আয় আয়রে ।

তোমার তাড়না, শরীরে সহেনা, সহজে অবলা মুই,
বন্ধু বন্ধু বলে ঝাম্প দিয়া জলে, জীবন ত্যাজিব প্রিয়া আয় আয়রে।

তোমার কারণে, গহন কাননে, পর্বত শিখর ভ্রমিলাম কত,
নূতন বয়সী, হইলাম তপসী, মন্ত্রণা জপিয়ে প্রিয়া আয় আয়রে ।

দাস হাদী বলে প্রেমেতে মজিলে, নাহিগো মুক্তির আশ,
যাবত জীবন, করহে জপন, প্রেমের জপনা প্রিয়া আয় আয়রে।

লেখকঃ আব্দুল হাদী কাঞ্ছনপুরী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

সখি কোথায় পাব তারে যারে প্রাণ সঁপিলেম

সখি কোথায় পাব তারে যারে প্রাণ সঁপিলেম

  • Sub Title: সখি ! কোথায় পাব তারে, যারে প্রাণ সঁপিলেম |
রাধারমণ দত্ত

আমি পাইয়া কুমতিসঙ্গ

  • Sub Title: ও তারে করলে বারণ হয় না সারন
দুর্বিন শাহ

মুর্শিদ তোমার নামের গুণে

  • Sub Title: অকূলে ধরলাম পাড়ি
হাসন রাজা

আপন সাধন আমার হইল না

  • Sub Title: আমার পাগলা মনে কি বুঝিল আপন সাধন কইল না
রাধারমণ দত্ত

প্ৰাণবন্ধু দাসীরে ফিরিয়া চাইও

  • Sub Title: অবলা রাধারে বন্ধু মনেতে ভাবিও
হাসন রাজা

উঠিয়াছে পিরীতের ঢেউ হাসন রাজার মনে

  • Sub Title: বন্ধু বিনে হাসন রাজা কিছুই না জানে
রাধারমণ দত্ত

পূৰ্ণিমা ফাল্গুনো মাসে জন্মিলা গৌরাঙ্গ

  • Sub Title: জন্মিলা গৌরাঙ্গ আমার জন্মিলা গৌরাঙ্গ
রাধারমণ দত্ত

জলে যাইও না গো রাই

  • Sub Title: আইজ রাধার জলে যাওয়ার জাতের বিচার নাই
হাসন রাজা

আমি যাইমু রে যাইমু রে আল্লার সঙ্গে

  • Sub Title: ও আমি যাইমু রে যাইমু রে আল্লার সঙ্গে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন