আমরা ভুলব না
বাংলাদেশের হত্যা নমুনা
স্মরণ হইলে পূর্বের কথা
ইতিহাসে ধরে না।আমরা ছিলাম বঙ্গমাতার
বীরসেনা সিংহ সন্তান
আমাদেরই সৎ বুদ্ধিতে
এসেছিল পাকিস্তান
নওয়াব স্যার সলিমউল্লা
বাঙালির অগ্রসেনা।।মুসলিম লীগের প্রতিষ্ঠান
তিনি দিলেন গড়িয়া
জাতির পিতা কায়েদে আজম
যোগ দিলেন তাই আসিয়া
ধর্মযুদ্ধের রক্ত দানে
পাকিস্তান হয় গঠনা।।স্বাধীনতার জন্য
রায়ট করে হিন্দু-মুসলমান
হাজার হাজার বাঙালিরা
দিয়াছিল রক্তদান
স্বাধীন পাইল পাঞ্জাবি পাঠান
আমরা স্বাধীন পাইলাম না।।পূর্ববঙ্গে প্রধানমন্ত্রী
সাজিলেন নুরুল আমিন
গুলি করে ছাত্র মারে
ঘটাইল দেশের দুর্দিন
বাংলা ভাষার আন্দোলনে
হইল এই দুর্ঘটনা।।দুর্ভিক্ষেরই করাল ছায়া
দেশেতে নেমে আইল
যোলো টাকা লবনের সের
বাজারেতে বিকাইল
এক শ টাকা চাউলেরই মণ
বাজারে পাওয়া যায় না।।সর্বশেষে নেমে আইল
মার্শাল ল আইয়ুব শাসন
কী সুন্দর ফন্দি আঁটিয়া
দেশের শোষণ
এগার বৎসর বাংলার অস্তিত্ব
আর রইল না।।বড়ো বড়ো ব্যবসায়ী হয়
পশ্চিম পাকিস্তানি
আদমজী আর দাউদ সায়গল
হারুন আর ভাওয়ানি
একচেটিয়া ব্যবসা করে
পাইয়াছে আমিরানা।।মরুভূমি বালুচর ছিল
পশ্চিম পাকিস্তান
সেখানে আজ ফলিতেছে
তুলা ভুট্টা গম আর ধান
সোনার বাংলা হইল শ্মশান
নয় মাস থাকে জল বন্যা।।ধান সরিষা আলু তামাক
পাট ইক্ষু চা পাতা
পূর্ব পাকিস্তানে ফলে
জানে সবে এ কথা
ফলাই শুধু চক্ষে দেখি
খাবার বেলায় মিলে না।।সোনার বাংলায় ফসল ফলে
পশ্চিম পাকিস্তানে যায়
ভাগ বাটোয়ারা করেন সেথায়
আমাদের মুরব্বিরায়
চারি অংশেরই একটা অংশ
মোদের ভাগ্যে পড়ে না।।বিপ্লবেরই অগ্রনায়ক
বঙ্গবন্ধু নাম নিয়া
শান্তির বাণী শুনাইলেন
মোদের কাছে আসিয়া
ছয় দফারই দাবি দিয়া
করেন শান্তি কামনা।।ছয় দফারই মধ্যস্থলে
আর কত দফা রয়
চিন্তা করলে পাওয়া যাবে
শুধু মুখের কথা নয়
কোরান সুন্নার সমর্থিত
সাম্যবাদের সূচনা।।গরিব দুঃখী চাষি মজুর
সবার সমান অধিকার
শেখ মুজিবের সাম্যনীতি
দেখেন কত চমৎকার
দুর্বিন শাহ কয় ছয়টা দফা
মনেতে কেউ ভুলবেন না।।
আমরা ভুলব না
- Sub Title: বাংলাদেশের হত্যা নমুনা
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 26
বাউল গান এর নতুন প্রবন্ধ
আছে যার মনের মানুষ মনে সেকি জপে মালা
- Sub Title: অতি নির্জনে সে বসে বসে দেখছে খেলা
তোরা দোষিও না গো আমারে
- Sub Title: ও প্ৰাণ বৃন্দে জ্বালাইয়া ঘৃতের বাতি আর সাজাই ফুল মালতী
বসন্ত আওল রে
- Sub Title: মধুকর গুন গুন অমুয়ামঞ্জরী
পানিকাউর দয়াল পাখী
- Sub Title: রাতদিন তারে জলে দেখি
আর কি বসবো এমন
- Sub Title: সাধুর সাধবাজারে
পাইয়া রে দেহরাজ্য
- Sub Title: করিলে না শাসন কাম্য
হায় রে বন্ধু
- Sub Title: উচিত বিচার নাহি তোমার মনে
আমি ওই চরণে দাসের যোগ্য নই
- Sub Title: নইলে মোর দশা কি এমন হয়
কহ প্রিয়ে, কেমন এ রাতি কাটাই
- Sub Title: কহিতে শরমে বাধে তামুক যে নাই
ঐ ছিল কর্মের লেখা রে জোখা
- Sub Title: প্ৰেমময়ী মরণ আমার জীবনে আর কি হবে দেখা
আমার কী বেদনা সে কি জানো
- Sub Title: ওগো মিতা সুদূরের মিতা
তব প্রেমসুধারসে মেতেছি
- Sub Title: ডুবেছে মন ডুবেছে
বাংলা
English 
Comments