“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমার নাম কে তোরে শিখাইল রে ওরে বাঁশি
আমার নাম কে তোরে শিখাইল রে ওরে বাঁশি
  • Sub Title: ডাকো নিজনাম ধরিয়া মন করলে উদাসী রে

আমার নাম কে তোরে শিখাইল রে ওরে বাঁশি
ডাকো নিজনাম ধরিয়া মন করলে উদাসী রে।।

বাঁশি রে তুই কাল হইলে কুলবধূর কুল মজাইলে রে
বসিয়া সদা নিরলে নয়নজলে ভাসি রে।।

বাঁশি তোরে বাজায় যে জন দেখলে জুড়ায় পোড়া নয়ন রে
না দেখলে বাঁচে না জীবন কী বলিব বেশি রে।।

বাঁশি রে তোর ভাগ্যগুণে স্থান পাইলে চাঁদ বদনে রে
থাকব আমি সে চরণে হইয়া চিরদাসী রে।।

বাঁশির গানে প্রাণের টানে ছাই দিয়াছি কুলমানে রে
আবদুল করিম এ জীবনে ত্রিজগতে দোষী রে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

পিরানে পির আমার
পিরানে পির আমার

পিরানে পির আমার

  • Sub Title: আব্বাস ক্বারি নাম যাঁহার
তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও
তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও

তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও

  • Sub Title: আমরা তীরেতে দাঁড়ায়ে চাহিয়া থাকি মরমে গুমরি মরিছে কামনা কত
এক ফুলের মর্ম জানতে হয়
এক ফুলের মর্ম জানতে হয়

এক ফুলের মর্ম জানতে হয়

  • Sub Title: যে ফুলে অটল বিহারী বলতে লাগে ভয়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন