“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ঘুম দিয়া কাটালি মনা চিরকাল
ঘুম দিয়া কাটালি মনা চিরকাল

ভোগলা বাজীর ধোকায় পড়ে

ভোগলা বাজীর ধোকায় পড়ে
বেসুরে বাজালি তাল
ঘুম দিয়া কাটালি মনা চিরকাল।।

যৌবন কাল গিয়াছে মিছে
করে যৌন অত্যাচার
বুড়া কালে নামাজ পড়লে
যম বুঝি দেখেনা আর
কেহ্ কয় মক্কা যাইতে
বেশী সময় নাই হাতে
মাত্র দুই দিন তাবলিগেতে
কলেমা পড়ে নাজেহাল
ঘুম দিয়া কাটালি মনা চিরকাল।।

টুপি জুব্বা লম্বা দাড়ি
রাখিয়া মুসলমানী
বনের পশু জবাই করে
নাম ফালালি কুরবানি
ছিলো কোরানের বচন
দিও প্রান প্রিয় ধন
গরু কি তোর এতই আপন
যে রক্তে হইলি লাল
ঘুম দিয়া কাটালি মনা চিরকাল।।

বড় গরু জবাই করে
বিয়াই বাড়ি দিলি রান
এক টুকরা মাংসের লাগি
কান্দে গরীব পোলাপান
ঐ মাংস ফ্রিজে থুইয়া
খাইলি বছর ভরিয়া
গেছে পাপে পাপে বোঝাই হইয়া
মরা গাছের শুকনা ডাল
ঘুম দিয়া কাটালি মনা চিরকাল।।

রসে-বাতে শর্দি-কাশে
ধরে গেছে হাঁপানী
জীবন খাতার শূন্য পাতায়
লাইগাছে টানাটানি
দিয়া ইসলামের দোহাই
শুধু বেকার ঘুরি খাই
দাড়ি টানি তজবি ঝুলাই
আল্লাহ কই ফুলাইয়া গাল
ঘুম দিয়া কাটালি মনা চিরকাল।।

মাতাল রাজ্জাকে কয় সারা জীবন
লুইটা খাইলি পরের মাল
তাই দেখিয়া পিছন হইতে
চোখ রাঙ্গাইছে মহাকাল
মাতাল ছেড়ে দে খেলা
আমার ডুইবাছে বেলা
ঐ চেয়ে দেখ ঘোলা ঘোলা
দোজখের আগুন বড় লাল
ঘুম দিয়া কাটালি মনা চিরকাল।।

কথাঃ- মাতাল কবি রাজ্জাক দেওয়ান
শিল্পীঃ- মাতাল কবি রাজ্জাক দেওয়ান

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

পুরাতনকে বিদায় দিলে না যে ওগো নবীন রাজা
পুরাতনকে বিদায় দিলে না যে ওগো নবীন রাজা

পুরাতনকে বিদায় দিলে না যে ওগো নবীন রাজা

  • Sub Title: শুধু বাঁশি তোমার বাজালে তার পরান-মাঝে ওগো নবীন রাজা
আমারে যদি জাগালে আজি নাথ
আমারে যদি জাগালে আজি নাথ

আমারে যদি জাগালে আজি নাথ

  • Sub Title: ফিরো না তবে ফিরো না করো করুণ আঁখিপাত
হরি বল রে অজ্ঞান মন
হরি বল রে অজ্ঞান মন

হরি বল রে অজ্ঞান মন

  • Sub Title: মনুষ্য দুর্লভ জনম গেলে নি আর পাওয়া যায়? ধু-
অতীত বর্তমানে কি আর মিল আছে
অতীত বর্তমানে কি আর মিল আছে

অতীত বর্তমানে কি আর মিল আছে

  • Sub Title: নিঃস্বার্থ ভালোবাসা নাই ঘুরছে সব স্বার্থের পাছে
জীব মরে যায় জীবান্তরে
জীব মরে যায় জীবান্তরে

জীব মরে যায় জীবান্তরে

  • Sub Title: জীবের গতি মুক্তি রয় ভক্তির দ্বারে
মহাবিশ্বে মহাকাশে মহাকালমাঝে
মহাবিশ্বে মহাকাশে মহাকালমাঝে

মহাবিশ্বে মহাকাশে মহাকালমাঝে

  • Sub Title: আমি মানব কী লাগি একাকী ভ্রমি বিস্ময়ে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন