“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ও রঙিলা নাইয়া রে রঙে বৈঠা বাইয়া রে
ও রঙিলা নাইয়া রে রঙে বৈঠা বাইয়া রে
  • Sub Title: কোন দেশে যাও রে মাঝি

ও রঙিলা নাইয়া রে রঙে বৈঠা বাইয়া রে
কোন দেশে যাও রে মাঝি
আমারে যাও কইয়া রে।।

ভাটিয়াল পানি বাইয়া মাঝি
ভাটিয়ালি গান গাইয়া রে
ভাটিয়াল হাওয়ায় ভাটিয়াল বাদাম দিয়াছ টানিয়া রে
লিলুয়া বাতাসে তোর নাও চলছে ধাইয়া-ধাইয়া রে।।
ময়ূরপঙ্খি নাওখানা তোর
মধ্যে দিলা ছেয়া রে।।

চন্দ্রসম রূপ রে মাঝি তোমারই বদনে রে
রূপের ছটা বিষম লেঠা লাগিল নয়নে রে
একটু টিকে যাও রে মাঝি নৌকাখান ভিড়াইয়া রে
তোর দেশে প্রাণ যাইতে চায়
তোর নৌকায় উঠিয়া রে।।

কিসের ভাই কিসের বন্ধু কিসের দয়ামায়া রে?
এই দুনিয়া পুতুল খেলা দেখিনু ভাবিয়া রে
মনমানুষকে ধরব বলে মনে আশা নিয়া রে
করিম কয় আশার আশে
দিন গেল ফুরাইয়া রে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

জগজননী ভবান্দারা আসিয়াছে
জগজননী ভবান্দারা আসিয়াছে

জগজননী ভবান্দারা আসিয়াছে

  • Sub Title: তপ্ত কাঞ্চন রূপের কিরণ ভুবন আলো করিয়াছে চি
শচীর কুমার যশোদায় বলে
শচীর কুমার যশোদায় বলে

শচীর কুমার যশোদায় বলে

  • Sub Title: মা তোমার ঘরের ছেলে বলে অবহেলায় হারালে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন