“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বন্ধু রে আর কত কাঁদাবে
বন্ধু রে আর কত কাঁদাবে
  • Sub Title: আর কত কাঁদাবে আমারে

বন্ধু রে-
আর কত কাঁদাবে আমারে
জন্মভরা কাঁদাইলে
এই ছিল তোর অন্তরে।।

অতি সুখে ছিলাম একা
কেন এসে দিলে দেখারে
মনপ্রাণ যৌবন আমি
দিয়াছিলাম তোমারে।।

ত্রেতাতে বানাইলে সীতা
দিলে আমায় কত ব্যথারে
জ্বালাইয়া আগুনের চিতা
পরীক্ষা দিলে মোরে।।

দ্বাপরে বানাইলে দুঃখী
তোমায় ছাড়া কেমনে থাকি রে
দূরে রেখে সব সখি
ভাসি দুঃখের সাগরে।।

আমারে করিয়া সারা
কেন তুই গেলে মথুরা রে
আমি তোর পিরিতের মরা
তোমায় ছাড়া যাব মরে।।

দুর্বিন শাহ কয় কলির বেলা
ঋণ শুধিতে হবে জ্বালা রে
রাধা নামে দিয়া মালা
কান্দবে তুই দ্বারে দ্বারে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আজি পল্লিবালিকা অলকগুচ্ছ সাজালো
আজি পল্লিবালিকা অলকগুচ্ছ সাজালো

আজি পল্লিবালিকা অলকগুচ্ছ সাজালো

  • Sub Title: যেন মেঘরাগিণীরচিত কী সুর দুলালো কর্ণমূলে
বঁধুর লাগি কেশে আমি পরব এমন ফুল
বঁধুর লাগি কেশে আমি পরব এমন ফুল

বঁধুর লাগি কেশে আমি পরব এমন ফুল

  • Sub Title: স্বর্গে মর্তে তিন ভুবনে নাইকো যাহার মূল
সখী বল গো উপায়
সখী বল গো উপায়

সখী বল গো উপায়

  • Sub Title: এ বাজে কুলনাশীর বাঁশি গৃহে থাকা হইল দায় চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন