“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: ডাকরে কুহু সুরে

তমালডালে বসে কোকিলা
ডাকরে কুহু সুরে
ডাক শুনিয়া প্রাণ বিঁধে রে।।

কুহু কুহু ডাক শুনিয়া
পোড়া প্রাণ উঠে জ্বলিয়া
কোকিলা রে
দুঃখ কারে যাই জানাইয়া
প্রাণবন্ধু নাই ঘরে।।

কোকিলা তোরে করি মানা
কুহু স্বরে আর ডাকিও না
কোকিলা রে
দুঃখিনীরে কাঁদাইও না
বলি রে বিনয় করে।।

আমি কাঁদি যার আশে
সে রইয়াছে কোন দেশে
কোকিলা রে
উড়ে তুমি যাও তল্লাশে
এ সংবাদ বলো তারে।।

বন্ধুরে করাইয়া স্মরণ
তোর দুর্বিন শাহর কাছে মরণ
কোকিলা রে
মরণকালে দেয় যে চরণ
কুলনাশিনী দাসীরে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

ঐ দেখা যায় বন্ধের বাড়ি

  • Sub Title: মনে কহে যাইতেম উড়ি, কিন্তু মধ্যে নদীর ফাঁড়ি
দুর্বিন শাহ

মাগো, তোর নিষেধ মানব না

  • Sub Title: হয়ে দণ্ডধারী সাজিয়া ভিখারি
কবিয়াল রমেশ শীল

আমি কিসের দোষী বন্ধু

  • Sub Title: আমি তোমার অধীন হই চিরদিন তোমাকে উদ্দেশী রে
কবিয়াল রমেশ শীল

শুন শুন ঐ বাজিছে

  • Sub Title: বাঁশীর সুরে আকুল করে বিরহি প্রাণ ধরে টানে
বিশ্ব বিপদ ভঞ্জন, মনোরঞ্জন, দুখহারী

বিশ্ব বিপদ ভঞ্জন, মনোরঞ্জন, দুখহারী

  • Sub Title: চিত-নন্দন, জগ-বন্ধন, ভব-বন্ধন বারি
দুর্বিন শাহ

কার পরানের পাখি তুমি রে

  • Sub Title: কার পিঞ্জিরে থাকো
দুর্বিন শাহ

কেন রে বন্ধু

  • Sub Title: আমায় যাও ছাড়িয়া
দুর্বিন শাহ

ও নিদয়া হইয়াছ রে বন্ধু

  • Sub Title: দয়া নাই তোর মনে
রাধারমণ দত্ত

দেহার সুখে কেন প্রেমের মরা মর্লেমনা

  • Sub Title: প্রেমের মর্ম জানলে না ধু
রাধারমণ দত্ত

অউত যারায় গিয়া- বন্ধুরে

  • Sub Title: আরে সত্যি করি কও রে বন্ধু; আইবায় নি ফিরিয়া রে
দুর্বিন শাহ

মুর্শিদ, তোমার নাম নিয়া বড়াই করি

  • Sub Title: তুমি আমার পাড়েরও কাণ্ডারি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন