“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কার পরানের পাখি তুমি রে
কার পরানের পাখি তুমি রে
  • Sub Title: কার পিঞ্জিরে থাকো

কার পরানের পাখি তুমি রে
কার পিঞ্জিরে থাকো
আমার বন্ধের খবরখানি
বোধহয় তুমি রাখো রে।।

বায়ু ভরে ঘুরে বেড়াও রে
পাখি, যেখানে সেখানে
আমার বন্ধের লাগাল পাইলে
কইও কানে কানে রে।।

কোন পরানে রইল বন্ধু রে
পাষাণ দিয়া বুকে
মরণকালে দেয় যে দেখা
যদি মনে থাকে রে।।

কইও কইও কইও পাখি রে
বন্ধুরে বুঝাইয়া
প্রেমজ্বালাতে এ দুর্বিন শাহ
যাইবে মরিয়া রে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 নবী বাতুনেতে হয় অচিন
নবী বাতুনেতে হয় অচিন

নবী বাতুনেতে হয় অচিন

  • Sub Title: নূর তাজেল্লা কাঁদেরে যেদিন
নিগূঢ় প্রেম কথাটি তাই আজ আমি
নিগূঢ় প্রেম কথাটি তাই আজ আমি

নিগূঢ় প্রেম

  • Sub Title: নিগূঢ় প্রেম কথাটি তাই আজ আমি
বন্ধু বাঁকা শ্যাম রায়
বন্ধু বাঁকা শ্যাম রায়

বন্ধু বাঁকা শ্যাম রায়

  • Sub Title: অভাগীর অন্তরে প্রাণনাথে কি জ্বালা দিলায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন