“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তোমার পিরিতে বন্ধু মরিব ঝুরিয়া
তোমার পিরিতে বন্ধু মরিব ঝুরিয়া
  • Sub Title: মনে কি পড়ে না আমায়

তোমার পিরিতে বন্ধু মরিব ঝুরিয়া
মনে কি পড়ে না আমায়
যাইতে দেখিয়া রে বন্ধু।।

মনপ্রাণ যৌবনও দিলাম
আপনা জানিয়া
এখন আমায় ছেড়ে গেলে
কুলুটা বানাইয়া রে বন্ধু।।

আসবে বলে গিয়াছিলে
আমায় আশা দিয়া
আর কত দিন তোমার আশে
থাকি পথে চাইয়া রে বন্ধু।।

আগে যদি জানি রে, তোমার
এত কঠিন হিয়া
তবে কি আর সোনার যৌবন
তোমায় দেই সঁপিয়া রে বন্ধু।।

কোন পরানে রইলে বন্ধু
আমায় পাশরিয়া
দুর্বিন শাহ কয় কোনদিন জানি
দেশে যাবে লইয়া রে বন্ধু।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 জানবো এই পাপী হতে
জানবো এই পাপী হতে

জানবো এই পাপী হতে

  • Sub Title: যদি এসেছ হে গৌর জীব ত্বরাতে
আমার ঘুর লেগেছে- তাধিন্ তাধিন্‌
আমার ঘুর লেগেছে- তাধিন্ তাধিন্‌

আমার ঘুর লেগেছে- তাধিন্ তাধিন্‌

  • Sub Title: তোমার পিছন পিছন নেচে নেচে ঘুর লেগেছে তাধিন্ তাধিন্

আমার মনের আগুন

  • Sub Title: তোমারে না পাইয়া
তোমার বাস কোথা যে, পথিক ওগো
তোমার বাস কোথা যে, পথিক ওগো

তোমার বাস কোথা যে, পথিক ওগো

  • Sub Title: তুমি হৃদয়-পূর্ণ-করা ওগো তুমিই সর্বনেশে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন