কেন রে বন্ধু
আমায় যাও ছাড়িয়া
জেনে তোমায় আপন
জীবন ও যৌবন
তোর হাতে দিলাম সঁপিয়া।।হস্ত দিয়া মাথায়
বলেছিলে আমায়
রাখিব তোমায়
আদর করিয়া
সেই কথা এখন
নাই তোমার স্মরণ
কাঁদালে আমায়
অবলা পাইয়া।।তোমায় দিয়া প্রাণ
হইয়াছি বেঈমান
কত অপমান
জগৎ জুড়িয়া
পাইয়া কার নারী
আমারে পাশরি
দেশান্তরী গেলে রে
হইয়া।।জানতাম যদি কৌশল
দিয়া প্রেমশিকল
হৃদয় পিঞ্জরে রাখিতাম
বন্ধ করিয়া
ধরে প্রেম আয়না
দেখিতাম নমুনা
প্রাণে প্রাণ রাখতাম
মিশাইয়া।।দেখে তোর ব্যবহার
যৌবনটা আমার
করলাম উপহার
আপন জানিয়া
পাইয়া কার যুক্তি
ভাঙিলে পিরিতি
দুর্বিন শাহর প্রতি
নির্দয় হইয়া।।
কেন রে বন্ধু
- Sub Title: আমায় যাও ছাড়িয়া
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 27
বাউল গান এর নতুন প্রবন্ধ
কিরূপ সাধনের বলে অধর ধরা যায়
- Sub Title: নিগূঢ় সন্ধান জেনে শুনে সাধন করতে হয়
বড়ো থাকি কাছাকাছি
- Sub Title: তাই ভয়ে ভয়ে আছি
শ্যামের বাঁশি ঐ শুন বাজিল বনে
- Sub Title: মন হইয়াছে উন্মাদিনী প্ৰাণে কি আর ধৈর্য মানে চি
খেয়েছি বেজাতে কচু না বুঝে
- Sub Title: এখন তেঁতুল কোথা পাই খুঁজে
ওর মানের এ বাঁধ টুটবে না কি টুটবে না
- Sub Title: ওর মনের বেদন থাকবে মনে প্রাণের কথা ফুটবে না?
মন তোমার হ’ল না দিশে
- Sub Title: এবার মানুষের করণ হবে কিসে
আলিমুল গাইব খোদা
- Sub Title: সাফিউল মজনুবী দয়াল নবি
তোরে মানা করি রে বন্ধু নিষেধ করি রে
- Sub Title: চন্দ্ৰাবলীর কুঞ্জে তুমি যাইও না
চল্ চল্ চল্
- Sub Title: ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী-তল
গৌর ছাড়া হইলাম গো প্ৰাণ কান্দে গৌরাঙ্গ বৈলে
- Sub Title: প্ৰাণ কান্দে গৌরাঙ্গ বৈলে সোনার গৌর না হরিলে
প্রেম পাথারে যে সাঁতারে
- Sub Title: তাঁর মরণের ভয় কি আছে
তোমার পিরিতে বন্ধু মরিব ঝুরিয়া
- Sub Title: মনে কি পড়ে না আমায়
বাংলা
English 
Comments