“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ও নিদয়া হইয়াছ রে বন্ধু
ও নিদয়া হইয়াছ রে বন্ধু
  • Sub Title: দয়া নাই তোর মনে

ও নিদয়া হইয়াছ রে বন্ধু
দয়া নাই তোর মনে
বিরহিনী দিনদুঃখিনী
কান্দি নিশিদিনে রে।।

শুইলে স্বপনে রে দেখি
আছ মোর সামনে
জাগিয়া নাই পাই তোমারে
ধারা বয় নয়নে রে।।

কত আশা দিলে রে আমায়
ছাড়বে না জীবনে
তুমি আমার আমি তোমার
জীবনে মরণে রে।।

আমারে কান্দাইয়া রে বন্ধু
কী সুখ পাইলে প্রাণে
দেখিব তোর ভালোবাসা
শেষ বিচারের দিনে রে।।

লোকে কয় তোর নামটি রে দয়াল
শুনিয়াছি কর্ণে
দুর্বিন শাহ কয় তুমি পাষাণ
দয়া করো কোন জনে রে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আজি শরততপনে প্রভাতস্বপনে
আজি শরততপনে প্রভাতস্বপনে

আজি শরততপনে প্রভাতস্বপনে

  • Sub Title: ওই শেফালির শাখে কী বলিয়া ডাকে বিহগ বিহগী কী যে গায় গো
মন তুই করলি একি ইতরপনা
মন তুই করলি একি ইতরপনা

মন তুই করলি একি ইতরপনা

  • Sub Title: দুগ্ধেতে যেমন রে তোর মিশিলো চোনা
প্রেম-নহরে ভেসেছে যারা
প্রেম-নহরে ভেসেছে যারা

প্রেম-নহরে ভেসেছে যারা

  • Sub Title: বেদবিধি শাস্ত্র অগণ্য মানে না আইন ছাড়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন