বিশ্বপতি খোদা তোমার
খেলা বোঝা বড়ো দায়
শুনি তুমি অন্তর্যামী
ব্যাপিত সর্ব জায়গায়।।যে বা ডাকে তোমায় অতি কাতরে
তার ধারে না আসিয়া থাকো দূরে
ধ্যানে জ্ঞানে পাই তোমারে
খুঁজিলে না ধরা যায়।।এ বিচিত্র করিয়া সৃজন
জীবজন্তু পাপপুণ্য করেছে প্রেরণ
দিয়া সে মায়া আবরণ
লিপ্ত রেখেছে সবায়।।যেমন কৌশলে পুতুল বানাইয়া
টিপকলে চাবি দিয়া
নাচাইতেছে আদেশ দিয়া
ইচ্ছাতে ঘুরে বেড়ায়।।তুমি জীবের সৃষ্টিকর্তা
সৃজন পালন সংহারণে তোমারই বার্তা
তুমি বিন্দুরূপী পরমাত্মা
কয় পাগল দুর্বিন শায়।।
বিশ্বপতি খোদা তোমার
- Sub Title: খেলা বোঝা বড়ো দায়
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 31
বাউল গান এর নতুন প্রবন্ধ
বাঁকা রূপে নয়নে হেরিয়াছে
- Sub Title: শুধু দেহ থইয়া
জানি জানি এসেছ এ পথে মনের ভুলে
- Sub Title: তাই তোক তবে তাই হোক- এসো তুমি দিনু দ্বার খুলে
তোরে মানা করি রে বন্ধু নিষেধ করি রে
- Sub Title: চন্দ্ৰাবলীর কুঞ্জে তুমি যাইও না
কি এক অচিন পাখী পুষিলাম খাঁচায়
- Sub Title: না হল জনম-ভরে তার পরিচয়
দেখলাম কি কুদরতিময়
- Sub Title: বিনা বীজে আজগবি গাছ
দয়া করো দয়াল তোমার
- Sub Title: কী দিয়া সেবিবে চরণ কাঙালে
ঐহিকের সুখ কয়দিনের বলো
- Sub Title: ঐ যে দেখতে দেখতে দিন ফুরালো
আমার জীবনের সাধ নাই গো সখী
- Sub Title: দেহের মাঝে যে যন্ত্রণা কারে বা দেখাই
মুর্শিদ সুরতে খোদা বর্তমান
- Sub Title: খোদে খোদা আদম জাদা
মানুষতত্ত্ব যার সত্য হয় মনে
- Sub Title: সেকি অন্য তত্ত্ব মানে
আও হে গাইঞ্জা লাগাইয়া বসিয়াছি
- Sub Title: যশোর হইতে নতুন গাইঞ্জা কাইল কিনিয়া আনিয়াছি
কতো জনম যাবে তোমার বিরহে
- Sub Title: শত স্মৃতি জ্বালা পরান দহে
বাংলা
English 
Comments