শ্যাম পিরিতে এত জ্বালা গো
আগে তো না জানি
প্রেম বিষ দংশিল যারে
বাঁচে না গো তাহার প্রাণী।।সখি গো-
প্রেমরোগে ধরে যারে
আয়ু থাকতে প্রাণে মারে
গোকুলে সে হয় গো কলঙ্কিনী
তোমরা কেউ ঠেকিও না প্রেমের ফান্দে
প্রেমের মর্ম না চিনি।।সখি গো-
প্রেমের আছে দুইটি শাখা
সরল প্রেমে অন্তরে রাখা
গরল প্রেমে হরে গো পরানি
গরল প্রেমে আছে বিষ
খাইও না জানি-শুনি।।সখি গো-
যে হইয়াছে প্রেমের মরা
তার কি আর বাঁচা মরা
ভাবে কি আর হইবে কলঙ্কিনী
এ দুর্বিন শাহ চিরদোষী
পাই যদি চরণ দু-খানি।।
শ্যাম পিরিতে এত জ্বালা গো
- Sub Title: আগে তো না জানি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 267
বাউল গান এর নতুন প্রবন্ধ
ওরে সঙ্কটে বাঁশি বাজায় গো শ্ৰীকান্তে
- Sub Title: এগো রাধা রাধা রাধা নাম ধরি
রঙিলা বাড়ই রে, তুমি নানান রঙের খেলা খেলো
- Sub Title: আমি তোমার প্রেমের পাগল তোমায় বাসি ভালো
শ্যামচান্দ পরানের বন্ধু ছাড়লে উপায় নাই
- Sub Title: কেবা না পীরিত করে কার বা এত বড়াই
শোষক তুমি হও হুঁশিয়ার চল এবার সাবধানে
- Sub Title: তুমি যে রক্তশোষক বিশ্বাসঘাতক তোমারে অনেকে চিনে
শ্ৰী গুরু গৌরাঙ্গ ব্ৰজেন্দ্ৰ নন্দন
- Sub Title: পাপীতাপী নিস্তারিতে অবনীতে নৈদে আগমন
রাত্র শেষে ডালে বসে
- Sub Title: কোকিল কয় ডাকিয়া
আয় মেরা নাইয়া গুরু জী
- Sub Title: হাতে নাই কড়ি, পার কর মোরে
আকাশে বাতাসে
- Sub Title: চল সাথী উড়ে যাই
গুরু নির্ধনের ধন অধম জানি শিক্ষা দেও
- Sub Title: পিরিতি পরম রতন
সুন্দরী রাধে গো তোর, কানাইয়া যাইব ছাড়ি
- Sub Title: তাই ভাবিয়া হাসন রাজা ফিরে বাড়ি বাড়ি
আমি চাহিনা ও রূপ মৃত্তিকার স্তুপ
- Sub Title: আমার মায়ের কভু ও মূরতি নয়
প্ৰাণবন্ধু কালিয়া আইল না শ্যাম কি দোষ পাইয়া
- Sub Title: ও বড় লজ্জা পাইলাম কুঞ্জেতে আসিয়া ধু
বাংলা
English