“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শোষক তুমি হও হুঁশিয়ার চল এবার সাবধানে
শোষক তুমি হও হুঁশিয়ার চল এবার সাবধানে
  • Sub Title: তুমি যে রক্তশোষক বিশ্বাসঘাতক তোমারে অনেকে চিনে

শোষক তুমি হও হুঁশিয়ার চল এবার সাবধানে
তুমি যে রক্তশোষক বিশ্বাসঘাতক তোমারে অনেকে চিনে।।

প্রাণে আর ধৈর্য মানে না দেখে তোর নীতি বিধান
মুসলিম লীগ নাম ধরিয়া গড়েছিলে পাকিস্তান
ভিতরে ঢুকিল শয়তান গরিবকে মারলে প্রাণে।।

স্বার্থসিদ্ধি করবে বলে করেছিলে শয়তানি
না বুঝিয়া ভাইয়ে ভাইয়ে করেছি হানাহানি
কণ্ঠাগত হলো প্রাণী তোমার নিষ্ঠুর শোষণে।।

মুসলিম লীগের নাও ডুবাইয়া যুক্তফ্রন্টে আসিলে
আইয়ুবের ছত্রচ্ছায়ায় বেশ কয়েকদিন কাটাইলে
তারপরে ইয়াহিয়ার কোলে ছিলে অতি সন্ধানে।।

বাংলা স্বাধীন হইলে পরে আবার দেখি তোমারে
বাঙালির দরদি সেজে আসলে তুমি ছল করে
আর কী করবে তাহার পরে ভাবতেছি মনে মনে।।

বড় শয়তান সাম্রাজ্যবাদ নতুন নতুন ফন্দি আঁটে
মধ্যম শয়তান পুঁজিবাদ বসে বসে মজা লোটে
সামন্তবাদ জালিম বটে দয়া নাই তাহার মনে।।

তিন শয়তানের লীলাভূমি শ্যামল মাটি সোনার বাংলার
গরিবের বুকের রক্তে রঙিন হলো বারেবার
সোনার বাংলা করলো ছারখার সাম্রাজ্যবাদ শয়তানে।।

স্বাধীনতার সুযোগ নিয়ে মজা মারলো শোষকে
এখন সবাই বুঝতে পারে চাবি ঘুরছে কোন পাকে
মধু হয় না বল্লার চাকে বাউল আবদুল করিম জানে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 যে পরশ পরশে, সে পরশ চিনে লে না
যে পরশ পরশে, সে পরশ চিনে লে না

যে পরশ পরশে, সে পরশ চিনে লে না

  • Sub Title: সামান্য পরশের গুণ লোহার কাছে গেল জানা
কে যাবে গো আয় সখী দির সমীর বনে
কে যাবে গো আয় সখী দির সমীর বনে

কে যাবে গো আয় সখী দির সমীর বনে

  • Sub Title: মনোচোরা প্ৰাণের হরি যাবে যমুনা পুলিনে চি
রসিক সুজন ভাইরে দুইজন
রসিক সুজন ভাইরে দুইজন

রসিক সুজন

  • Sub Title: রসিক সুজন ভাইরে দুইজন
মনের দুঃখে পরান যায় ফাটিয়া
মনের দুঃখে পরান যায় ফাটিয়া

মনের দুঃখে পরান যায় ফাটিয়া

  • Sub Title: প্ৰাণবন্ধু আইল না গো কী দোষ পাইয়া
কর সাধনা মায়ায় ভুলোনা
কর সাধনা মায়ায় ভুলোনা

কর সাধনা মায়ায় ভুলোনা

  • Sub Title: মায়াতে ভুললে পরে রতন মিলেনা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন