প্ৰাণবন্ধু কালিয়া আইল না শ্যাম কি দোষ পাইয়া
ও বড় লজ্জা পাইলাম কুঞ্জেতে আসিয়া।। ধু।।
প্ৰাণবন্ধু আসবে করি দোয়ারে না দিলাম দড়িওগো আইল না শ্যাম নিশি যায় পোহাইয়া।।
বুঝি কোন্ রমণীরে পাইয়া রাখিয়াছে শ্যাম ভুলাইয়া
এগো রহিয়াছে শ্যাম আমারে ভুলিয়া।।
গাঁথিয়া বনফুলের মালা, মালায় হইল দ্বিগুণ জ্বালা,
ও মালা দিতাম গিয়া জলেতে ভাসাইয়া।।
মনে বড়ই আশা করি আইলা না শ্যাম বংশধারী
রাখিতাম চুয়া চন্দন কটরায় ভরিয়া।।
ভাবিয়া রাধারমণ বলে রাধার প্ৰেমানলে অঙ্গ জ্বলে
দুইটি নয়ন জলে বুক তো যায় ভাসিয়া।।
প্ৰাণবন্ধু কালিয়া আইল না শ্যাম কি দোষ পাইয়া
- Sub Title: ও বড় লজ্জা পাইলাম কুঞ্জেতে আসিয়া ধু
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 10
বাউল গান এর নতুন প্রবন্ধ
আর দাঁড়াব কত রে শ্যাম আর দাঁড়াবা কত
- Sub Title: এগো জল লইয়া ঘরে যাইতে পন্থে প্ৰমাদ পাত রে
আজ বাদে কাল আসবে্ কিনা
- Sub Title: কে জানে ভাই কে জানে
ভজনের নিগূঢ় কথা যাতে আছে
- Sub Title: আছে
সূর্যের আগম পায় যে-জনা
- Sub Title: নিগুমেতে উঠছে আগম সেই পেয়েছে নবির বেনা
শ্যাম রূপ হেরিয়া গো, ওগো প্ৰাণে না মানিয়া ঝুরিয়া
- Sub Title: কেন গৃহের বাইর হইলাম নিষেধ না মানিয়া গো
আমাদের পাকবে না চুল গো
- Sub Title: পাকবে না চুল
হম যব না রব, সজনী
- Sub Title: নিভৃত বসন্তনিকুঞ্জবিতানে আসবে নির্মল রজনী-
চাঁদ বলে চাঁদ কাঁদে কেনে
- Sub Title: আমার গৌর চাঁদ ত্রিজগতের চাঁদ
জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে
- Sub Title: সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে চলে যাবে
ভাঙা দেউলের দেবতা
- Sub Title: তব বন্দনা রচিতে ছিন্না বীণার তন্ত্রী বিরতা
আজি হেরি সংসার অমৃতময়
- Sub Title: মধুর পবন বিমল কিরণ ফুল্ল বন
যদি ফানার ফিকির জানা যায়
- Sub Title: যায়
বাংলা
English 
Comments