শ্যাম কি তুই গৃহে যাবে না
তোমারই কারণে আকুলও প্রাণে
বোধ হয় শ্রীরাধিকা আর বাঁচে না।।বন্ধু বন্ধু বলে পড়ছে ঢলে
ধরে এসে তারে কেউ তোলে না
বাঁচবে না জীবন মুদিল নয়ন
প্রাণ যাবে এখন বেশি বাকি না।।তোমায় ভালোবেসে এ দেশ-বিদেশে
কলঙ্ক নাম কতই হলো ঘোষণা
প্রেমানলে রাধার কলিজা অঙ্গার
তবু কি তোমার দয়া হবে না।।প্রাণে দিলে দুঃখ করিলে কলঙ্ক
তবু তোমার কেন স্মরণ পড়ে না
কেন হলে পাষাণ আয়রে কালার চান
বাঁচাইতে প্রাণ দেখা দিলে না।।মরণ নিকট হলো দেখবে যদি চলো
মরণের কালেও কি দেখা দিবে না
বলে দুর্বিন শাহ করিলে নৈরাশা
তোমার ভালোবাসা গেল রে জানা।।
শ্যাম কি তুই গৃহে যাবে না
- Sub Title: তোমারই কারণে আকুলও প্রাণে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 18
বাউল গান এর নতুন প্রবন্ধ
মনের মতো প্রেমিক যদি পাই
- Sub Title: প্রেমের ব্যথা বলি তারে
দাড়াও, মাথা খাও, যেয়ো না সখা
- Sub Title: শুধু সখা ফিরে চাও অধিক কিছু নয়-
মোদের কেউ নাই রে কৃষক মজুর ভাই
- Sub Title: হাড়কুটা পরিশ্রম করি খাইতে নাহি পাই
প্ৰেয়সী ওই শোনা যায় গো বাঁশি
- Sub Title: নাম ধরিয়া বাজায় গো বাঁশি কিবা দিবা কিনা নিশি চি
হুজুরের নামাজ এমনি ধারা
- Sub Title: ইবলিসের সেজদার দায় ঠাঁই, চাই ঠাঁই ছেড়ে ঠাঁই
কত দুঃখ সহিব তোর পিরিতে
- Sub Title: আরও কি রহিল বাকি আমারে কাঁদাইতে
তোমায় যতনে রাখিব হে, রাখিব কাছে
- Sub Title: প্রেমকুসুমের মধুসৌরভে নাথ তোমারে ভুলাব হে
মুখে পড় রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ - ধিয়ান
- Sub Title: আইল ভেজিলেন রাসুলুল্লাহ
নাচ্, শ্যামা, তালে তালে
- Sub Title: রুনু রুনু ঝুনু বাজিছে নূপুর মৃদু মৃদু মধু উঠে গীতসুর
যাবই আমি যাবই ওগো, বাণিজ্যেতে যাবই
- Sub Title: লক্ষ্মীরে হারারই যদি অলক্ষ্মীরে পাবই
এ কোমল পরানে সই গো
- Sub Title: জ্বালা পোড়া সয় না
বাংলা
English 
Comments