“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বন্ধুর দেশের নাইয়া রে
বন্ধুর দেশের নাইয়া রে
  • Sub Title: বন্ধুর দেশের নাইয়া

বন্ধুর দেশের নাইয়া রে
বন্ধুর দেশের নাইয়া
বাদাম দিয়া হাইল ধরেছো
কোন দেশে যাও বাইয়া রে।।

কেঁদে কাটাই সারাবেলা
উজান বাঁকে চাইয়া
কলসি ভরি নয়ন জলে
কাঁদিয়া কাঁদিয়া রে।।

নীলাকাশে মেঘের ছায়ায়
পরানখানি ঢাকা
ঢেউয়ের কোণে চাঁদের আলোয়
দেখি নয়ন বাঁকা রে।।

ঢল ঢল করে আঁখি
আর কতদিন চাইয়া থাকি
রূপের আলো দিলো ঢাকা
কাল ঢেউ আসিয়া রে।।

নীল যমুনায় উঠল লহর
দেখে কাঁদে হিয়া
মাঝির বেশে বন্ধু আমার
যাও ভাটি দিয়া রে।।

দুর্বিন শাহ কয়
মনে হলে নৌকা ভিড়াইয়া
দেখা দিও তুমি আমায়
যাইও দেখি বন্ধুর দেশের নাইয়া রে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

নহ মা, নহ কন্যা, নহ বধূ
নহ মা, নহ কন্যা, নহ বধূ

নহ মা, নহ কন্যা, নহ বধূ

  • Sub Title: গোষ্ঠে যবে নামে সন্ধ্যা শ্রান্ত দেহে স্বর্ণাঞ্চল টানি
সখী চল চল যমুনার জলে
সখী চল চল যমুনার জলে

সখী চল চল যমুনার জলে

  • Sub Title: আমার না গেলে না হবে জলে গ চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন