“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কে বাজাইয়া যায় গো সখী
কে বাজাইয়া যায় গো সখী
  • Sub Title: কে বাজাইয়া যা

কে বাজাইয়া যায় গো সখী,
কে বাজাইয়া যা৷
এগো, ডাক দিয়া জিজ্ঞাসা করে-

কি ধন নিত চায় গো।।
আর কাঞ্চা বাঁশের বাঁশিগুলি
তলোয়ার বাঁশের আগা৷
এগো নাম ধরিয়া ডাকে বাঁশিয়ে
কলঙ্কিনী রাধা গো।।
আর যেই না ঝাড়ের বাঁশিগুলি
ও তার ঝাড়ের লাগাল পাই-
এগো, জড়ে-পড়ে, উগড়িয়া
সাগরে ভাসাই গো।।
ভাইবে রাধারমণ বলে-
বাঁশি কে বাজায়৷
এগো বাঁশির রব শুনি
বাজায় চিকন কালায়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

হায় রে বন্ধু
হায় রে বন্ধু

হায় রে বন্ধু

  • Sub Title: উচিত বিচার নাহি তোমার মনে

লীলাবালি

  • Sub Title: বড় যুবতী সই মোর
কী কালাম আনিলেন নবি সকলের শেষে
কী কালাম আনিলেন নবি সকলের শেষে

কী কালাম আনিলেন নবি সকলের শেষে

  • Sub Title: রোজা বন্দি সালাত যাকাত পূর্বেও তো জাহের আছে
আমার চরকা ভাঙা চেকো আড়ানে
আমার চরকা ভাঙা চেকো আড়ানে

আমার চরকা ভাঙা চেকো আড়ানে

  • Sub Title: আমি টিপে সোজা করব কত আর তো প্রাণে বাঁচিনে
গুরুধন ভবাৰ্ণবে আমার জাগা কৈ
গুরুধন ভবাৰ্ণবে আমার জাগা কৈ

গুরুধন ভবাৰ্ণবে আমার জাগা কৈ

  • Sub Title: নিজের জ্বালায় প্ৰাণ বাঁচেনা পরের জ্বালা কেমনে সই ধু

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন