“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

প্রেমেরই তালা নি কেউ খুলতে জানে
প্রেমেরই তালা নি কেউ খুলতে জানে
  • Sub Title: প্রেমেরই তালা যায় না খোলা

প্রেমেরই তালা নি কেউ খুলতে জানে
প্রেমেরই তালা যায় না খোলা
কালা বিনে তালা খুলবে কেমনে।।

বন্ধু শহর ও বাজারে দিয়াছ ঢোল মেরে
দিও না প্রেম ছুরানি কেউ যদি কিনে
প্রেমেরই বাক্স করিলে ধ্বংস
কষ্ট পড়িবে ওই বন্ধুয়ার মনে
প্রেমের তালা নি কেউ খুলতে জানে।।

ধন্যরে মেস্তরি ধন্য কারিগরি
এমন কৌশলে তালা গড়ল কেমনে
তালাটা বিলাতি ছইলে হয় ডাকাতি
চাবি দিয়াছে বন্ধে উল্টা ঘোরালে
প্রেমেরই তালা নি কেউ খুলতে জানে।।

তালা পড়ে থাকবে ঘরে, দিন কত পরে
ধরিবে ঝংকারে যদি খুলতে না জানে
যদি তালা খুলতে চাও ধরো পিরেরই পাও
কয় দুর্বিন শাহ দীনহীনে
প্রেমের তালা নি কেউ খুলতে জানে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

প্রভু গো, তুমি দয়াময়
প্রভু গো, তুমি দয়াময়

প্রভু গো, তুমি দয়াময়

  • Sub Title: তুমি দয়ার পাত্র সৃজিয়া বিচিত্র
মুরশিদ রংমহালে সদায় ঝলক দেয়
মুরশিদ রংমহালে সদায় ঝলক দেয়

মুরশিদ রং মহলে সদায় ঝলক দেয়

  • Sub Title: যার খুলেছে মনের কপাট সেই দেখিতে পায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন