ভালা মানুষ পাগল হইলাম
বউ ঘরে আইন্যা
বিয়া করিলাম গো না জাইন্যা।।ভালা-মন্দ না বুঝিয়া
জমি বেইচ্যা করলাম বিয়া
পাঁচ ছেলে ছয় মাইয়া
ছোটলার নাম মইন্যা
বিয়া করিলাম গো না জাইন্যা।।বাড়ি ভরা পুয়া-পুড়ি
খাইতে শুইতে হুড়াহুড়ি
আগে করতাম বেটাগিরি
এখন চলি মাইন্যা
বিয়া করিলাম গো না জাইন্যা।।একা ছিলাম ছিলাম ভালো
বিয়ার কী দরকার ছিল
আমারেনু ভূতে পাইল
পরের কথা হুইন্যা
বিয়া করিলাম গো না জাইন্যা।।আবদুল করিম ভাবে এখন
আগের কথা করে স্মরণ
আমরা যখন ছিলাম দুইজন
এণ্ডা খাইতাম ভুইন্যা
বিয়া করিলাম গো না জাইন্যা।।
ভালা মানুষ পাগল হইলাম
- Sub Title: বউ ঘরে আইন্যা
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 8
বাউল গান এর নতুন প্রবন্ধ
বন্ধুরে পরাণের বন্ধু যাই তোমারে থইয়া
- Sub Title: সরম-ভরম মানকুলমান সব তোমারে দিয়া
আপন ঘরের খবর নে না
- Sub Title: অনায়াসে দেখতে পাবি কোনখানে কার বারামখানা
কোন্ অতীতের আঁধার ভেদিয়া আসিলে আলোক-জননী
- Sub Title: প্রভায় তোমার উদিল প্রভাত হেম্-প্রভ হল ধরণী
জাগো শ্যামা জাগো শ্যামা
- Sub Title: আবার রণ-চণ্ডী সাজে
ছাড়ো ছাড়ো আঁচল বঁধু
- Sub Title: যেতে দাও
খালি বাড়ি থইয়া নাইওর যাইতে দিব না
- Sub Title: নারী: তুমি ইতা কিতা কও আমি কিছু বুঝি না
কুল গেল কলঙ্ক রইল ওলো সহচরী
- Sub Title: যৌবন সময় প্রাণের বন্ধু হলো দেশান্তরী রে
ঝঞ্ঝার ঝাঁঝর বাজে ঝনঝন
- Sub Title: বনানী-কুন্তল এলাইয়া ধরণী
আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা রে ভাই
- Sub Title: নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই- লুকোচুরি খেলা
নামামৃত রে মন পান কর সদায়
- Sub Title: ভবরোগের মহৌষধি আনিয়াছে গউর নিমাই চি
শুনিয়া মোহন বাঁশি যমুনা পুলিনে আসি
- Sub Title: না পুরিল-মনের দুরাশা
কোন কুসুমে তোমায় আমি
- Sub Title: পূজিব নাথ বলো বলো
বাংলা
English 
Comments