“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আসিয়া ভবের বাজারে
আসিয়া ভবের বাজারে
  • Sub Title: পড়িয়া কামিনীর ফেরে

আসিয়া ভবের বাজারে
পড়িয়া কামিনীর ফেরে
ধনরত্ন সব দিলাম যাচিয়া রে।।

পাগল মন রে-
নতুন বয়সের কালে
মায়াফাঁসি নিলাম গলে
যতন করিলাম
বড়ো রতন বলিয়া
না জাইনে বাজারের দিশা
সোনার দরে কিনলাম সীসা
পাগল মন রে-
লাভের আশায় খাস্তা গেলাম দিয়া রে।।

পাগল মন রে-
ছয়জন হইয়া সঙ্গের সাথী
ঘটাইল আমার দুর্গতি
মদনা চোরায় সব দিলো লুটাইয়া
পুঞ্জি গেল ষোলো আনা
লাভ হইল না
হইলাম দেনা
পাগল মন রে-
রঙ্গবাজারে প্রেমের দোকান দিয়া রে।।

পাগল মন রে-
হারাইয়া অমূল্য রতন
এখন সার হইয়াছে কান্দন
দুর্বিন শাহ কয় দেশে যাব
কি ধন সঙ্গে লইয়া
জিজ্ঞাসিলে মহাজনে
জওয়াব নাই আর স্বীকার বিনে
পাগল মন রে-
নির্বিচারে জেলে দিবে নিয়া রে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আধো-আধো বোল লাজে-বাধো-বাধো বোল
আধো-আধো বোল লাজে-বাধো-বাধো বোল

আধো-আধো বোল লাজে-বাধো-বাধো বোল

  • Sub Title: কবি ভাবেন-যৌবন আর ফুল সকালে ফুটে সন্ধ্যায় যায় ঝরে ফুলের মালাকে মিলন-রাতের শেষে স্রোতে ফেলে দিতে হয় -এই তার নিয়তি
রসিকে আমারে পাইয়া গো ডাকাতি করিল
রসিকে আমারে পাইয়া গো ডাকাতি করিল

রসিকে আমারে পাইয়া গো ডাকাতি করিল

  • Sub Title: বস্ত্ৰ থইয়া কলসী লইয়া নামিলাম গঙ্গার জলে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন