“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমার নৌকায় তুমি মাঝি
আমার নৌকায় তুমি মাঝি
  • Sub Title: দিলে যখন পরিচয়

আমার নৌকায় তুমি মাঝি
দিলে যখন পরিচয়
তুমি ভালো আমি দোষী
এ যন্ত্রণা কত সয়।।

নামেমাত্র নৌকা আমার
ভাঙা-গড়া সবই তোমার
পাপ-পুণ্য হিতাহিত বিচার
সকলেই তোমার ইচ্ছাময়।।

আপন হাতে বৈঠা লইয়া
বসেছ কাণ্ডারি হইয়া
ইচ্ছামত নেও চালাইয়া
যে দিকে তব মনে লয়।।

ভব নদীর অকূল পাথারে
নৌকা যদি ডুবে মরে
দোষ পড়ে মাঝিরার ঘাড়ে
নৌকা কি আর দোষী হয়।।

আমি কীসে হইলাম দোষী
আমার গলায় কেন ফাঁসি
ছল করে নিরলে বসি
করিতেছি ভাব উদয়।।

আমি যেমন তুমিও তেমন
মাটি দোষে বৃক্ষের মরণ
এক মামলায় আসামি দুইজন
আমি একা দোষী নয়।।

দুর্বিন শাহ কয় শেষ বিচারে
জিজ্ঞাসা করলে আমারে
তোমার জওয়াব তুমি দিবে
আমার কী আছে ভয়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কেন পান্থ, এ চঞ্চল
কেন পান্থ, এ চঞ্চল

কেন পান্থ, এ চঞ্চল

  • Sub Title: কোন্ শূন্য হতে এল কার বারতা
হে আকাশবিহারী-নীরদবাহন জল
হে আকাশবিহারী-নীরদবাহন জল

হে আকাশবিহারী-নীরদবাহন জল

  • Sub Title: আছিল শৈলশিখরে-শিখরে তোমার লীলাস্থল
আমি জেনে শুনে তবু ভুলে আছি
আমি জেনে শুনে তবু ভুলে আছি

আমি জেনে শুনে তবু ভুলে আছি

  • Sub Title: আমি যেতে চাই তব পথপানে ওহে কত বাধা পায় পায় হে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন