“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বুক চিরে দুখ কারে বা দেখাব
বুক চিরে দুখ কারে বা দেখাব
  • Sub Title: কোথায় যাব

বুক চিরে দুখ কারে বা দেখাব
কোথায় যাব
বুক চিরে দুখ কারে বা দেখাব
যে দুঃখ অন্তরায় গাঁথা
বন্ধু বিনে বলব কোথা
প্রেমের আগুন কী দিয়া নিভাব।।

বন্ধু রইল দূরদেশে
আমি কাঁদি আসার আশে
সে আশা মোর আর কবে মিটিব
আসবে বলে প্রাণের কালা
বিনা সুতে গাঁথি মালা
মালা বাসি হলে কার গলে পরাব।।

নিকটে আসিল শমন
কবে জানি হবে মরণ
বলো সখি কী উপায় করি গো
সখি গো মথুরায় যাইয়া
এ সংবাদ আসো জানিয়া
মরণকালে চরণনি পাইব।।

যদি না দেখিয়া যাই মরিয়া
তমাল ডালে বেন্ধে নিও
যেদিন বন্ধু এ দেশে আসিব
সকলে দেখাইও নিয়া
দুর্বিন শাহ গেছে মরিয়া
যার মরা সে নয়নে দেখিব।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

অকুলে ভাসাইয়া তরী ও রইলায় রে লুকাইয়া
অকুলে ভাসাইয়া তরী ও রইলায় রে লুকাইয়া

অকুলে ভাসাইয়া তরী ও রইলায় রে লুকাইয়া

  • Sub Title: ভবনদীর ঢেউ দেখিয়া ও গুরু প্ৰাণ ওঠে কান্দিয়া চি
উপায় কি করি গো বল মনোচোরা
উপায় কি করি গো বল মনোচোরা

উপায় কি করি গো বল মনোচোরা

  • Sub Title: শুধু দেহ থইয়া মনপ্ৰাণ বন্ধে কুন সন্ধানে ভইরা নিল
জয় রাজরাজেশ্বর
জয় রাজরাজেশ্বর

জয় রাজরাজেশ্বর

  • Sub Title: জয় প্রেমসাগর! জয় ক্ষেম-আকর!

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন