“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

পিরিতের বিষম জ্বালা
পিরিতের বিষম জ্বালা
  • Sub Title: করছে না যেজন সেই ভালা

পিরিতের বিষম জ্বালা
করছে না যেজন সেই ভালা
মুই অবলা ঠেকিয়াছি দায়
মরি হায় রে হায়।।

প্রথম পিরিতের কালে
বলেছিলে কদমতলে
প্রাণ গেলে ভুলবে না আমায়।
প্রতিজ্ঞা করিয়া ভঙ্গ
পাইয়া কোনো রমনীর সঙ্গ
রঙ্গ-রসে রজনী কাটায়।।

প্রাণবন্ধু কালশশী
আমারে বানাইল দোষী
প্রতিবেশী কতই মন্দ গায়।
ঘরের বাহির করে নিয়া
জাতিকুল মজাইয়া
কঠিন হিয়া ফিরিয়া না চায়।।

ঘরে জ্বালা ননদিনী
বাইরে বাঁশির ধ্বনি
অভাগিনী করি কী উপায়।
বাঁশি আমার কাল হইল
কুল গেল, কলঙ্ক রইল
বলে কবি পাগল দুর্বিন শায়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

চৈড়ে মনোহারী ভবের গাড়ি
চৈড়ে মনোহারী ভবের গাড়ি

চৈড়ে মনোহারী ভবের গাড়ি

  • Sub Title: বৈসে থাকি রূপ নেহারে স্বরূপে রূপ কইরে মিলন চি

যমুনায় জল আনতে যাচ্ছ

  • Sub Title: ওগো যমুনায় জল আনতে যাচ্ছ
ঝলমল জরিন বেণী
ঝলমল জরিন বেণী

ঝলমল জরিন বেণী

  • Sub Title: দুলায়ে প্রিয়া কি এলে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন