মানুষ হয়ে তালাশ করলে মানুষ পায়
নইলে মানুষ মিলে না রে বিফলে জনম যায়।।মানুষের ভক্ত যারা আত্মসুখ বোঝে না তারা
দমের ঘরে দেয় পাহারা মনমানুষ ধরবার আশায়।।যে মানুষ পরশরতন সেই মানুষ গোপনের গোপন
দেয় না ধরা থাকতে জীবন, পথে গেলে পথ ভোলায়।।মানুষে মানুষ আছে পাপীতাপী সবার কাছে
ফাঁদ পেতে চাঁদ যে ধরেছে চাঁদ দেখে অমাবস্যায়।।মানুষ আছে বিশ্বজোড়া সহজে সে দেয় না ধরা
আবদুল করিম বুদ্ধিহারা ঘর থইয়া বাইরে ঘুরায়।।
মানুষ হয়ে তালাশ করলে মানুষ পায়
- Sub Title: নইলে মানুষ মিলে না রে বিফলে জনম যায়
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 161
বাউল গান এর নতুন প্রবন্ধ
কুঞ্জ সাজাও গিয়া, আসবে শ্যাম কালিয়া
- Sub Title: মনোরঙ্গে সাজাও কুঞ্জ সব সখি মিলিয়া
প্রিয়ার ছলনা কঠিন
- Sub Title: আপ্ত প্রেমে মজি আপে আপে বুঝায় ভিন
এই ভূবনে দিতে নারে তুলনা
- Sub Title: নূরের পুতুলা বাবা মওলানা
তোমার বাঁশির সুরে উদাসীন বানাইলায় মোরে রে
- Sub Title: এগো বাঁশির সুরে করিয়াছে পাগল রে-
তখন সুনামগঞ্জে বহু গান গেয়েছি
- Sub Title: মানুষের ভালোবাসা আনন্দ পেয়েছি
ধৈরনা ধৈরনা সখী করি মানা
- Sub Title: ঝম্প দিব আমি যমুনারি জলে
জগতে শান্তি সুখ নাই
- Sub Title: জগতে শান্তি সুখ নাই
নাগর জিজ্ঞাসি তোমারে
- Sub Title: কহ তোমার মানের কথা ভালবাসো করে
শূন্যপুরে ছিল মম
- Sub Title: রাজত্ব বিহীনে মহারাজ পূজ্যমান
বহু অপরাধী জাইনে গৌর আমায় ফিরে চাইলো না
- Sub Title: ভজবো বইলে যুগল চরণ মনেতে ছিলো বাসনা ধু
দাসগণের প্রাণ হরিতে ভয় নাহি দূত সমনে
- Sub Title: ফুল দেখাই প্রাণ হরিবে নিজ হাতে গাউছ ধনে
বাংলা
English