জান্নাতের ফুল ফুটল এসে
মরুর বুকে সাহারায়।
আয় গো তোরা জগতবাসী
দেখবে যদি শীঘ আয়।।এ বিশ্বেরই সেরা নবি
আল্লার দোস্ত সঁপিয়া
আব্দুল্লারই পেশানিতে
স্থান পাইলেন আসিয়া।
আঁধার রাতে চাঁদের আলো
পাপী-তাপীর প্রাণ জুড়ায়।।পবিত্র পদেরই ছোঁয়া
লাগল মরুর বুকেতে
আঁধারে হইল জ্যোৎস্না
সেই নুরের আলোতে।
আরশ কুরসি, লহু কলম
যে নবিজির উছিলায়।।সোমবার দ্বাদশ তারিখে
রবিউল আউয়াল চাঁদে
সারা বিশ্বে রব উঠিল
নাচে গায় মনসাধে।
নহে রাত্র নহে দিবা
সুবেহ সাদেকের বেলায়।।হুর গেলেমান আশায় ছিল
পাইতে সে নবির চরণ
মা আমিনার ভাগ্যগুণে
পাইল সে অমূল্য ধন।
দুর্বিন শাহ কয় ইহজীবন
কাটাইল চরণ আশায়।।
জান্নাতের ফুল ফুটল এসে
- Sub Title: মরুর বুকে সাহারায়
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 154
বাউল গান এর নতুন প্রবন্ধ
প্রেম কর মানুষ চাইয়া গো মইলে যারে মিলে
- Sub Title: মইলে যে জিয়াইতো পারে রসিক বলি তারে
মোর্শেদো মাওলায়ে জঁমাতু মেরে
- Sub Title: মালেকো মোখতারে জাঁহা তুহি তো ওয়ালা সান হায়
ন্যাংটো ছেলে আকাশে হাত বাড়ায়
- Sub Title: যদিও তার খিদেয় পুড়ছে গা
বাঁশি শুনে আর কাজ নাই
- Sub Title: বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি
প্রিয়া বিনে দোষে দোষী
- Sub Title: ক্ষমা কর অপরাধ পড়ি তোমার পায়
সুদূর সমুদ্দুর
- Sub Title: প্রশান্তের বুকে, হিরোশিমা দ্বীপে
বাছা নিমাই চান্দরে, হায়রে আমার প্রাণের বাছা
- Sub Title: তোমরানি দেইখাছ আমার নিমাইচান রে নগরবাসীরে
কুঞ্জবনে রাধার মদনমোহন চলে গো
- Sub Title: ধীর ধীর গমন
কবে চির-মধু-মাধুরী মন্ডিত মুখ তব
- Sub Title: বাজিবে মলিন মরম তলে
রাত্র শেষে ডালে বসে
- Sub Title: কোকিল কয় ডাকিয়া
যাব সখি হইয়া বিদায়
- Sub Title: কেমনে যাব ছাড়িয়া
মন প্রাণ আচম্বিতে লুটিয়া
- Sub Title: মেঘেরাঁড়ে চন্দ্র হাসি লুকিয়া গেল আর এলো না
বাংলা
English