“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তোমার মনে কান্দাইবার বাসনা প্ৰাণনাথ
তোমার মনে কান্দাইবার বাসনা প্ৰাণনাথ
  • Sub Title: প্রথম মিলন কালে ও বন্ধু গগনের চান্দ হস্তে দিল্লায় রে

তোমার মনে কান্দাইবার বাসনা প্ৰাণনাথ, দুখিনীরে।। ধু।।
প্রথম মিলন কালে, ও বন্ধু গগনের চান্দ হস্তে দিল্লায় রে
এখন কোন্ দেশেতে ছাড়িয়া যাও আমারে রে৷

যে যারে বাসনা করে সে কি তারে কান্দাই মারে রে
তুমি গেলায় পরবাসে আমি রইলাম তোমার আশে রে
আমি রইলাম গোকুল নগরে রে৷
তুমি বন্ধু সখা যার কিবা দুখ সুখ তার রে
কিবা তার জীবন আর মরণ রে৷
বাজাইয়া মোহনবাঁশি মন প্ৰাণ কইলায় উদাসীরে
বাঁশির সুরে ভুলাইলায় রাধারে রে৷
তোমার বাঁশির সুরে ভাটিয়াল নদী উজান ধরে রে
বুক ভেসে যায় নয়নের জলে রে৷
ভাবিয়া রাধারমণ বলে ঠেইকাছ পিরিতের জালে
ওরে দাসী বানাই সঙ্গে নেও আমারে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কি রূপ দেখছ নি সজনী সই জলে
কি রূপ দেখছ নি সজনী সই জলে

কি রূপ দেখছ নি সজনী সই জলে

  • Sub Title: এগো নন্দের সুন্দর চিকন কালা থাকে তরুমূলে চি
ভবে নাইরে আপনজন
ভবে নাইরে আপনজন

ভবে নাইরে আপনজন

  • Sub Title: পাইলাম নারে মনের মতন ধু
মন চল রে দেশে যাই বিদেশ আসি
মন চল রে দেশে যাই বিদেশ আসি

মন চল রে দেশে যাই বিদেশ আসি

  • Sub Title: দেশের মায়া গেলে ভুলিয়া বিদেশে রইলে পড়িয়া রে
বাঁশি বাজল বিপিনে
বাঁশি বাজল বিপিনে

বাঁশি বাজল বিপিনে

  • Sub Title: এগো কেনে বিপিনে বাজায় বাঁশি বসিয়ে নিরলে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন