“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

জানি বা জানি না, মানি বা মানি না
জানি বা জানি না, মানি বা মানি না
  • Sub Title: বুঝি বা বুঝি না সাকার কি নিরাকার

জানি বা জানি না, মানি বা মানি না
বুঝি বা বুঝি না, সাকার কি নিরাকার।।

কোথায় বা রহিয়াছ, কারে কী কহিয়াছ
কিবা হইয়াছ নামে প্রচার
শুনি সোজাসুজি, দেখি বাজি বুজি
এত খোঁজাখুঁজি সকলই বেকার।।

বুঝি না ভাবান্ত, শান্ত না ক্লান্ত
মৃত না জ্যান্ত, আছ কী প্রকার
যদি হও জীবিতা, আমি তোমার সেবিতা
দেখা দিতে ব্যথা কেন তোমার।।

কী বা রূপশ্রী, পরমা সুন্দরী
কী বা কাল বিশ্রী, অদ্ভুত আকার
তাই লোকালুকি, এত ফাঁকিঝুকি
হবে দেখাদেখি প্রতিশ্রুতি সার।।

সর্বশাস্ত্রে খবর, গড আল্লাহ্‌ ঈশ্বর
বিরাট ভয়ঙ্কর মহিমা অপার
দেখি না স্বচক্ষে, পাই না পরখে
থাকে অলক্ষে পাগল দুর্বিন শার।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

স্টিমারে কী আজব কল
স্টিমারে কী আজব কল

স্টিমারে কী আজব কল

  • Sub Title: উপরতলায় ইঞ্জিন আর নিচতলাতে ছাড়ে জল
রাধার নামে কে বাজাইল বাঁশি রে
রাধার নামে কে বাজাইল বাঁশি রে

রাধার নামে কে বাজাইল বাঁশি রে

  • Sub Title: বাঁশির ধ্বনি শুইনে আমি হইলাম উদাসী রে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন