ললিতলাবণ্যরূপে দেখা দাও হে বংশীধারী
আমায় এম্নিভাবে মুগ্ধ করে স্বপ্নে যেন না পারি৷
ওহে ত্ৰিভঙ্গ বাঁকা গলে ত্ৰিবলী রেখাআমার হদয় মাঝে থাকুক আঁকা
মদন মোহন রূপ মাধুরী।।
যেমন মেঘের কোলে সৌদামিনী খেলে
তেমনি হৃদ্আকাশে শ্যামের কোলে নৃত্য কর রাই কিশোরী৷
আমার মানবিহঙ্গ সদায় করে রঙ্গ
রসরাঙ্গে শ্যাম এভঙ্গের অপাঙ্গে নিজ অঙ্গ হেরি।।
ওহে রাধারমণ হলদে করো রমণ
রমণের মন করো রমণ
সদা যেন এ রসে সাঁতারি।।
ললিতলাবণ্যরূপে দেখা দাও হে বংশীধারী
- Sub Title: আমায় এম্নিভাবে মুগ্ধ করে স্বপ্নে যেন না পারি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 8
বাউল গান এর নতুন প্রবন্ধ
বুকে রইল গো পিরিতের শেল কেউ দেখে না
- Sub Title: কেউ দেখে না কেউ দেখে না বাহিরেতে আসে না গো
পরান হরিয়া ছিলে পাশরিয়া
- Sub Title: কেমনে প্রিয়া আনন্দে!
প্ৰাণ কি করে গো সই মন চলে না গৃহে
- Sub Title: যাইতে পারি না আর কুল রাখিতে
শ্যাম রূপ হেরিয়া গো, ওগো প্ৰাণে না মানিয়া ঝুরিয়া
- Sub Title: কেন গৃহের বাইর হইলাম নিষেধ না মানিয়া গো
সুজন বন্ধু রে, ওরে ও বন্ধু
- Sub Title: কোন দেশে তোর থানা
উদয় হইল হে গৌরাঙ্গচান্দ গৌড় দেশে
- Sub Title: সঙ্কীর্তন যজ্ঞারম্ভে তিমিরান্ধ নাশে
সহে না যাতনা দিবন গণিয়া গণিয়া বিরলে
- Sub Title: দিবস গণিয়া গণিয়া বিরলে
আমরা শক্তি আমরা বল, আমরা ছাত্রদল
- Sub Title: মোদের পায়ের তলায় মূর্চ্ছে তুফান
দেখো আজগুবি এক ফুল ফুটেছে
- Sub Title: ক্ষণে ক্ষণে মুদিত হয়
আর আমার বলিস না রে ছিদাম ব্রজের কথা
- Sub Title: যার কারণে পেয়েছি রে ভাই প্রাণে ব্যথা
মনের মনে হলো না একদিনে
- Sub Title: আমি আছি কোথায় আর কোথায়
বাংলা
English 
Comments