ভাণ্ডারের মর্ম বুঝে কয়জনে এই ভূবনে ।
যত হিংসা নিন্দা রিয়াগিরী করে সব মুর্খ জনে ।।প্রভুর প্রেমে মত্ত হয়ে যত ভক্তগণ, নাচে পাগলের মতন
যত মুৰ্খ পাপী অসৎ কুজন, শেল পরে তার পরাণে।।খোদার ভাবে নাচতে নাচতে লেংটাও যদি হয়, তারে না দোরজ কে কয়,
প্রেমের ভাবে গেলে ডুবে কাজ কি তার বেশ ভূষণে।।রসূল করিম ইছিম দিল হযরতে ঠাই, আলি নাচে ইছিম পাই,
ইছিম ছাড়িয়া দিল পাহাড়ে যাই, গান বাদ্য হইল সে দিনে ।।শুনি নাচ গান ছজিদা এই তিন কামে, মানুষ যায় জাহান্নামে,
শুনি ছজিদা করে আদমে যত ফেরেস্তাগণে ।।রমেশ বলে শুন যত ভাণ্ডারীর চেলা, এ সব এস্কের মামলা
পরের নিন্দা শুনি করলে হেলা, ঠকিবা শেষের দিনে ।।লেখক: কবিয়াল রমেশ শীল
ভাণ্ডারের মর্ম বুঝে কয়জনে
- Sub Title: যত হিংসা নিন্দা রিয়াগিরী করে সব মুর্খ জনে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 84
বাউল গান এর নতুন প্রবন্ধ
মনমাঝি তোর মানবতরী
- Sub Title: ভবসাগরে ভেসে যায়
সোনা বন্ধের লাগিয়া, হাসন রাজার প্রাণ গেল রে
- Sub Title: বন্ধু নাহি আইল রে সোনা বন্ধের লাগি হাসন রাজার
হরিনাম কর
- Sub Title: একবার মনের খেদে হরি বল মনপাখি আমার চি
দয়াল হরির দয়া বিনে ভববন্ধন কে ঘুচাবে
- Sub Title: হরি জগবন্ধু করুণা সিন্ধু আমায় নি করুণা হবে চি
নানান বরণে বসনে প্রিয়া
- Sub Title: শয়নে স্বপনে জাগরণে হেরি হৃদয়-আসনে
গৌর অনুরাগ যার সে জানিয়াছে সারাৎসার
- Sub Title: নামে রুচি জিতেন্দ্ৰিয় অপার হে বেপার ধু
সংসারে কি মজা আছে
- Sub Title: মধু মিশ্রি মিষ্ট আদি, সব বেমজা হয়ে গেছে
সখী বল বল গো উপায়
- Sub Title: এ বাজে কুলনাশীর বাঁশি গৃহে থাকা হইল দায়
আমি জন্মিয়া কেন মইলাম না
- Sub Title: জননী উদরে যখন উল্টা পদে ছিলায় রে মন
সোনা-বন্ধু কালিয়া
- Sub Title: আইল না শ্যাম কি দোইষ জানিয়া
প্রিয়া বিনে করি কি উপায়
- Sub Title: তিলে না দেখিলে ছটফটে প্রাণ যায় রে
বাঁশির ডাকে কমলিনী রাই রে সংগীলা ভাই
- Sub Title: বাঁশিরে ডাকে কমলিনী রাই ধু
বাংলা
English