যাইও না রে বন্ধু, যাইও না
ভিন্ন বাসিও না
অবলা রে কান্দাইও না।।নিয়া আমার মন
সঁপিয়া দিলাম যৌবন
তবু তোমার মন পাইলাম না
বন্ধু যাইতে চাও
রইতে চাও না।।আমারে দিয়া দুখ
পাইয়াছ কত সুখ
রইলে সুখে, ফিরে আইলে না
বন্ধু এই কি তোর
মনের বাসনা।।তোমারে বুকে রাখিয়া
থাকিব সুখী হইয়া
মনে ছিল আমার এ বাসনা
বন্ধু একা যাও
সঙ্গে নেও না।।বলে পাগল দুর্বিন শাহ
ফুরাইল যৌবন বারিষা
যৌবন থাকিতে বন্ধু আইলা না
বন্ধু রইল আশা পুরাইলে না।।
যাইও না রে বন্ধু, যাইও না
- Sub Title: ভিন্ন বাসিও না
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 31
বাউল গান এর নতুন প্রবন্ধ
দাও হে হৃদয় ভরে দাও
- Sub Title: তরঙ্গ উঠে উথলিয়া সুধাসাগরে
আমার ঠাহর নাই গো মন-বেপারী
- Sub Title: এবার ত্রিধারায় বুঝি দোবে আমার তরী
মাধবী-লতার আজি মিলন সখি
- Sub Title: শ্যাম-সহকার তরুর সাথে
নবীর আইন বোঝার সাধ্য নাই
- Sub Title: যার যমন বুদ্ধিতে আসে বলে তাই
সোনার মান গেল রে ভাই
- Sub Title: বেঙ্গা এক পিতলের কাছে
মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে
- Sub Title: মধুর মলয়সমীরে মধুর মিলন রটাতে
খাকে গড়লো পিঞ্জিরে
- Sub Title: এ শুকপাখি আমার কিসে গঠেছে রে
পলাশ ফুলের মউ পিয়ে ঐ
- Sub Title: বউ-কথা-কও উঠল ডেকে
লক্ষ্মী মা তুই আয় গো উঠে সাগর-জলে সিনান করি
- Sub Title: হাতে লয়ে সোনার ঝাঁপি সুধার পাত্রে সুধা ভরি
কিমাশ্চৰ্য প্ৰাণসজনী দেখবে আয় ত্বরিতে
- Sub Title: এরোপ্লেন উড়িয়া আইল বিস্কুটেরি ক্লাবেতে
তোর লাগি ঝুরে দুই নয়নে প্ৰাণবন্ধু
- Sub Title: দাসের প্রতি আছে নি তোর মনে ধু
বারে বারে অবলারে জ্বালাইওনা বাঁশি
- Sub Title: তুমি নাম ধরিয়া সদায় ডাক আমার ঘরে আছে গুরুজনা
বাংলা
English 
Comments