আমি যদি যাই মরিয়া রে
ও বন্ধু, তোর প্রেমশেল লইয়া
তোর নামের কলঙ্ক রবে
জগৎ জুড়িয়া, বন্ধু রে।।তুমি তো অন্তর্যামী রে
ও বন্ধু, সব দেখো আর শুনো
আমার মনের যে বাসনা
সবই তুমি জানো, বন্ধু রে।।চরণের ভিখারি আমি রে
ও বন্ধু, জিওনে মরণে
দোষী হইলে দিয়া সাজা
রাখিও চরণে, বন্ধু রে।।দয়াময় নাম শুনিয়া রে
ও বন্ধু, পাইলাম বড়ো আশা
কৃপাগুণে মুক্তি দিবায়
দিয়াছ ভরসা, বন্ধু রে।।দুঃখিনী তাপিনী জাইনা রে
ও বন্ধু, নৈরাশ কইর না
দয়ারও ভাণ্ডার তুমি
জগতে ঘোষণা, বন্ধু রে।।দয়াময় নামে তোমার রে
ও বন্ধু, কলঙ্ক রহিবে
যদি তোর প্রেমশেল বুকে লইয়া
দুর্বিন শাহ মরিবে, বন্ধু রে।।
আমি যদি যাই মরিয়া রে
- Sub Title: ও বন্ধু তোর প্রেমশেল লইয়া
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 29
বাউল গান এর নতুন প্রবন্ধ
আর দাঁড়াব কত রে শ্যাম আর দাঁড়াবা কত
- Sub Title: এগো জল লইয়া ঘরে যাইতে পন্থে প্ৰমাদ পাত রে
মন যদি হতে চাও মানুষ
- Sub Title: মানুষকে ভিন বাসিও না
তোরা শুন গো শ্রবণে ধীর সমীরে বনে গো
- Sub Title: বাজে বাঁশি সুমধুর স্বরে ধু
সজনি সজনি রাধিকালো
- Sub Title: দেখ অবহুঁ চাহিয়া
দিবস রজনী গো আমি কেমনে গৃহে থাকি
- Sub Title: শ্যামল বরণ অলক নয়ন পলকেতে দেখি
অনুরাগ কোন অবতার রে, গৌরাঙ্গচান্দ
- Sub Title: এমন দয়াল আইল ঘরে ঘরে প্ৰেম বিলাইল
ওই মহামানব আসে
- Sub Title: দিকে দিকে রোমাঞ্চ লাগে
মন তুই দেখ না খুঁজে দেহের মাঝে
- Sub Title: কী ধন দিলেন মহাজনে
বাঁশি বাজে কোন বনে গো সজনী ঐ শোনা যায়
- Sub Title: শুনিয়া বাঁশির ধ্বনি আমার গৃহে থাকা হইল দায়
বিশ্ববিদ্যাতীর্থপ্রাঙ্গণ কর’ মহোজ্জ্বল
- Sub Title: বরপুত্রসংঘ বিরাজ’ হে
ফুটিয়াছে রূপারসের কলি প্রেমসিন্ধু মাঝে
- Sub Title: মন চল চৈতন্যের দেশে ধু
কলসি লইয়া কে গো জল ভরিতে যাও
- Sub Title: বারে বারে কেন তুমি ফিরে ফিরে চাও
বাংলা
English 
Comments