মাহবুবে ছোবহানি, আবদুল কাদের জিলানি
আশিকে সুলতান বাবা কুতুবে রব্বানি।।কেরামতে কতই মুরদা দেখাইলেন জিন্দা করে
গোর আজাব মাফ করাইলা বাগদাদেরই শহরে
সে বাগদাদে যে জন মরে সুখে থাকে রুহানি।।হজরত উসমান হারুনী সবের সেরা আউলিয়া
‘মজুনসির’ আগুন নিভাইলা পায়ের জুতা টানিয়া
তরিকার পথ দেখাইলেন শিখাইলেন মুসলমানি।।আজমিরে খাজা মঈনুদ্দিন দুঃখ দিল পৃথ্বিরাজ
আজমির শহরের পানি ভরে ছিলেন এক লোটায়
ধ্বংস হলো বাবার দোয়ায় পৃথ্বিরাজ হয় কুজ্ঞানী।।কুতুবউদ্দিন বখতিয়ারে কেরামতি দেখাইলা
ছয় মাসেরই গর্ভে শিশু যার পক্ষে সাক্ষী দিলা
চিস্তিয়ার সেরা খলিফা আশিকানের পরানি।।পূর্ববঙ্গে শাহজালাল করেন যখন আগমন
গৌড়গোবিন্দ নামে রাজা কেরামতে হয় নিধন
তিনশত ষাট আউলিয়ার সেরা মুজরাদে ইয়ামনী।।ফয়েজ আলম জিন্দারুহী রহমত নুরী আউলিয়া
আশিকানে গজল গানে পাইব আমরা নাচিয়া
আশায় আশায় দুর্বিন শাহ কাটাইল জিন্দেগানি।।
মাহবুবে ছোবহানি, আবদুল কাদের জিলানি
- Sub Title: আশিকে সুলতান বাবা কুতুবে রব্বানি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 31
বাউল গান এর নতুন প্রবন্ধ
আঁচলা ঝোলা তিলক মালা
- Sub Title: মাটির ভাঁড় দিবে হাতে
পড় রে দায়েমী নামাজ, এ দিন হল আখেরি
- Sub Title: মাশুক (৩) রূপ রেখে দেলে
হরি সংকীর্তন মাঝে নাচে গৌরাঙ্গ
- Sub Title: নাচে নিত্যানন্দ অদ্বৈতাদি সঙ্গে সঙ্গোপাঙ্গ চি
কে লো রূপসী কাঁখে নিয়া কলসি
- Sub Title: জলের ঘাটে কেন আইলে ধাইয়া লো
আকাশ কাঁদে বাতাস কাঁদে
- Sub Title: কাঁদে আমার মন
সজনী গো নুতন প্রেম বাড়াইয়া নিল প্ৰাণি
- Sub Title: মুগা দিয়া সুত বলিয়া তেলচুরাদি টোপ গাথিয়া গো
আমার মন হইয়াছে লাচাড়ি
- Sub Title: আর একা একা বনেতে বেড়াই কত সিংহ-ব্যাঘ্ৰ দেখিয়া গৌর মনেতে ডরাই
ম’লে গুরু প্রাপ্তি হবে
- Sub Title: সে তো বড় কথার কথা
আমরা দুর আকাশের
- Sub Title: বকুলবনের গন্ধে আকুল মউমাছিদের মতো
আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান
- Sub Title: দাঁড় ধ’রে আজ বোস্ রে সবাই টান রে সবাই টান
যে জন বৃক্ষমূলে বসে আছে
- Sub Title: তার ফলের কি অভাব আছে
দেখ না এবার আপনার ঘর ঠাউরিয়ে
- Sub Title: আঁখির কোনায় পাখির বাসা
বাংলা
English 
Comments