“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ফকিরি কি গাছের গোটা
ফকিরি কি গাছের গোটা

ঢেঁকি যদি স্বর্গে যাইত বারা বানত তবে কেটা

ফকিরি কি গাছের গোটা
ঢেঁকি যদি স্বর্গে যাইত
বারা বানত তবে কেটা।।

ফকিরি বড়ই শক্ত
ফকির ছিল প্রহলাদ ভক্ত
বিষ খাওয়াইয়ে আগুন দিয়ে
করেছিল লোহা পীটা।

ফকির ছিল হরিদাস
গৌরাঙ্গ লীলাতে প্রকাশ
বাইশ বাজারে বেত খাইয়ে
বাকি ছিল শেষের দােমটা৷

রূপ সনাতন ফকির ছিল
বায়ান্ন লাখ ছেড়ে দিল
ঝুলি কাঁথা সঙ্গে নিয়ে
স্থান পেল সে ফকিরহাটা৷

ইব্রাহিম ফকির ছিল
আপন পুত্র জবাই দিল
আগুনে পরীক্ষা কইল
ইঞ্জিলে তার নামটি আটা৷

ফকির ছিল ঈশা, মুসা
ঘটছে' তাদের কতই দশা
মনােমােহন কয় ছাড় আশা
নৈলে বাঁধ বুকের পাটা৷।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কাইন্দ না রাই পাগল হইয়া
কাইন্দ না রাই পাগল হইয়া

কাইন্দ না রাই পাগল হইয়া

  • Sub Title: হইয়া আসবে কালা গাঁথো মালা নিরলে বসিয়া
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ

  • Sub Title: ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধূলায় রে
ঐ নাকি রে শ্ৰীবৃন্দাবন অরে ভাই নিতাই
ঐ নাকি রে শ্ৰীবৃন্দাবন অরে ভাই নিতাই

ঐ নাকি রে শ্ৰীবৃন্দাবন অরে ভাই নিতাই

  • Sub Title: ঐ যে গোবর্ধন গিরিরে অ নিতাই মনে মনে ভাবি তাই চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন