“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

গান গাইতে হইলে পড়ে যন্ত্রের প্রয়োজন
গান গাইতে হইলে পড়ে যন্ত্রের প্রয়োজন
  • Sub Title: তরকারি খাওয়া যায় না না দিলে লবণ

গান গাইতে হইলে পড়ে যন্ত্রের প্রয়োজন
তরকারি খাওয়া যায় না, না দিলে লবণ।।

বোলে-তালে-স্বরে-তারে কণ্ঠস্বরকে সাহায্য করে
ভাসিয়া ভাবের সাগরে ভাবের গান গাওন।।

এশকে মজে জজবা হালে গাও গান সুর তালে
বেতালা কী সংসার চলে বোঝো আশেকগণ।।

যন্ত্রের মর্ম বোঝে যারা হৃদ্যন্ত্র বাজায় তারা
নামের সাজে দম দোতারা বাজায় সর্বক্ষণ।।

গান গেয়েছেন জ্ঞানী গুণী বোঝে যে জন তত্ত্বজ্ঞানী
গানের যে নিগূঢ় মায়নি বুঝলে হয় সুজন।।

গানে খোলে তজল্লির দ্বার অন্ধ দিল হয় পরিষ্কার
ভাবশূন্য হৃদয় যার কী বুঝবে সেজন।।

গরিবে নেয়াজ খাজা বুঝাইলেন গানের মজা
বাউল করিমের দোষের বোঝা যাবজ্জীবন।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাছুলকে তা চিনতে নারে
রাছুলকে তা চিনতে নারে

রাছুলকে তা চিনতে নারে

  • Sub Title: রাছুল পয়দা হলেন আল্লার নূরে
কই হল মোর মাছ ধরা
কই হল মোর মাছ ধরা

কই হল মোর মাছ ধরা

  • Sub Title: চিরদিন ধাপ ঠেলিয়ে হলাম আমি বলসারা
 মানবদেহের ভাব জেনে কর সাধনা
মানবদেহের ভাব জেনে কর সাধনা

মানবদেহের ভাব জেনে কর সাধনা

  • Sub Title: দেল কোরান না পড়িলে আয়াত কোরান পড়লে
আজ আমার আনন্দ দেখে কে
আজ আমার আনন্দ দেখে কে

আজ আমার আনন্দ দেখে কে

  • Sub Title: কে জানে বিদেশ হতে কে এসেছে-

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন