বন্ধু আইও আইও
আইও আমার বাড়ি বন্ধু
আইও আইও।
আইও বন্ধু আইও বন্ধু
আইও আমার বাড়ি
বন্ধু আইও আইও।।আমার বাড়ি আইও বন্ধু
নূপুর হাতে লইয়া
ঘরে বাদী কাল ননদী
থাকে কান পাতিয়া।।আসো যদি আমার বাড়ি
পালঙ্কে শুয়াইয়া
পান খাওয়াব গান শুনাবো
দুঃখ ব্যথা লইয়া।।থাকো যদি আমার বাড়ি
অবলা জানিয়া
চোখ জুড়াব বুক জুড়াব
চান্দমুখ দেখিয়া।।খাইতে দিব চিড়া মুড়ি
আমন ধানের খই
গাছের পাকা শবরি কলা
ঘরের চাক্কা দই।।আর তোমায় দিব না ছেড়ে
যদি প্রাণ যায়
কুল কলঙ্কের ভয় রাখি না
বলে দুর্বিন শায়।।
বন্ধু আইও আইও
- Sub Title: আইও আমার বাড়ি বন্ধু
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 36
বাউল গান এর নতুন প্রবন্ধ
এবার চলিনু তবে
- Sub Title: সময় হয়েছে নিকট এখন বাঁধন ছিঁড়িতে হবে
তরী আমার হঠাৎ ডুবে যায়
- Sub Title: কোন্খানে রে কোন্ পাষাণের ঘায়
প্রেম জান না প্রেমের হাটে বোলাবোলা
- Sub Title: ও তার কথায় দেখি ব্রহ্ম-আলাপ
দেখ না এবার আপনার ঘর ঠাউরিয়ে
- Sub Title: আঁখির কোনায় পাখির বাসা
তোমা ছাড়া বলো কবে রাই
- Sub Title: সেই কারণ্য লোভে ভেসেছিলাম একাই
নদী এই মিনতি তোমার কাছে
- Sub Title: ভাসিয়া নিয়ে যাও আমারে যে দেশে মোর বন্ধু আছে
অনন্তসাগরমাঝে দাও তরী ভাসাইয়া
- Sub Title: গেছে সুখ গেছে দুখ গেছে আশা ফুরাইয়া
বাসর শয্যা কেনো সাজাইলাম গো
- Sub Title: সখী গো- বড় আশা ছিলো মনে মিশিব প্রাণবন্ধুর সনে
আল্লার বান্দা কিসে হয় বলো গো আমায়
- Sub Title: খোদার বান্দা নবির উম্মত কী করিলে হওয়া যায়
বাংলা
English 
Comments